আগামী কাল বিজেপির বনধ মানা হবে না, জানিয়ে দিলেন আলাপন

আগামী কাল ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। শাসক দল তৃণমূল কংগ্রেস আগেই জানিয়েছে, বনধ মানা হবে না। অন্য দিকে রাজ্য সরকারও এই বনধ হতে দিতে চাইছে না।

আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী কাল বনধ মানা হবে না। গোটা রাজ্য সচল রাখা হবে৷ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পদক্ষেপও করা হবে৷

alapan banerjee

আগামী কাল সরকারি কর্মীদের নির্দিষ্ট সময়ে অফিসে হাজিরা দিতে হবে। কোনও সরকারি কর্মীদের নির্দিষ্ট সময়ে অফিস আসার কথা বলেছেন। কারও কোনও ক্ষতি হলে সরকার ব্যবস্থা নেবে। সেই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে৷ কালকের বনধ মানা হবে না। এই কথা স্পষ্ট জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। বেলা বাড়ার পর থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও আশপাশের জেলা জুড়ে। হাওড়ার বিভিন্ন অঞ্চলে জনতা পুলিশ সংঘর্ষ দেখা যায়। কলকাতাতেও বিভিন্ন জায়গায় সংঘাত তৈরি হয়। ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়। ছাত্র সমাজের নাম করে বিজেপি বাইরে থেকে লোক এনে নবান্ন অভিযান করেছে। এমনই বক্তব্য তৃণমূলের।

এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আজ সারাদিন রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে৷ আজ বিভিন্ন সময় পুলিশের উপর হামলা হয়েছে৷ ইঁট ছোঁড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। কিন্তু পুলিশ কোনও প্ররোচনার ফাঁদে পড়েনি৷ পুলিশ শান্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। এমনই দাবি আলাপন বন্দ্যোপাধ্যায়ের৷

আজ মঙ্গলবারের এই আন্দোলনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়েছে৷ শিক্ষা, স্বাস্থ্য সহ সব আপদকালীন পরিষেবা ব্যাহত হয়েছে৷ এই কথা জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের কাছে ন্যায্য বিচার চাওয়ার অধিকার সকলের আছে। সেই কথাও তিনি মনে করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+