এন্টালিতে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, গ্রেফতার সৌমিত্র, সায়ন্তন
এন্টালিতে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, গ্রেফতার সৌমিত্র, সায়ন্তন
ফুল বাগান থেকে যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে অশান্তি ছড়ায় গোটা এন্টালিতে। বিক্ষোভের মুখে গ্রেপ্তার হন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। গ্রেপ্তার হন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ অন্যান্য নেতাকর্মীরা।

জানা গিয়েছে, সোমবার যুবমোর্চার তরফে ফুলবাগানে বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়। যুবমোর্চার সদস্যরা ফুলবাগানে জমায়েত হতেই পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের জমায়েতের বারনকে উপেক্ষা করেই ফুলবাগানে জমায়েত হন যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। উপস্থিত হন যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষ। তাদেরকে দেখেই যুবমোর্চার কর্মীরা জয় শ্রীরাম স্লোগান তুলতে শুরু করেন।
পুলিশ বিজেপি কর্মীদের অনুরোধ করতে শুরু করে জমায়েত না করার জন্য। পুলিশের নির্দেশকে অমান্য করার জন্য বিষ্ণুপুরের সাংসদকে গ্রেফতার করতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের। একসময়ে রাস্তায় বসে পরেন বিজেপি কর্মীরা। কিন্তুু বিক্ষোভকারিদের সরিয়ে যুবমোর্চার পাঁচ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সৌমিত্র খাঁ সহ যুবমোর্চার কর্মীদের লালবাজাড়ে নিয়ে যায় কলকাতা পুলিশ।
নিজের গ্রেফতারের প্রশ্নে সৌমিত্র খাঁ বলেন রাজ্যে রাজনৈতিক আন্দোলন করাযায় না। পুলিশি অত্যাচারের প্রতিবাদে যুবমোর্চার কর্মীরা এদিন বিক্ষোভ কর্মসূচী নিয়েছিলো। কিন্তুু পুলিশ সামাজিক দূরদ্ব ঘুচিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে বলে জানান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।












Click it and Unblock the Notifications