Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির যুবনেতা খুনে উত্তপ্ত ইসলামপুর! শিলিগুড়ির হাসমি চকের বিক্ষোভে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি যুব মোর্চার

ইসলামপুরে বিজেপি যুব নেতা খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন রাজ্য বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খান। ইসলামপুরের বিজেপি যুব নেতা অসীম সাহাকে তৃণমূল কংগ্রেস খুন করেছে এই অভিযোগ তুলে শিলিগুড়ির হাসমিচকে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।

উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য বিজেপি যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ। রবিবার হাসমিচকে প্রথমে বিজেপি যুব নেতা খুনের ঘটনায় হাতে কালো কাপড় বেঁধে মানব বন্ধন করে যুব মোর্চা। এরপর রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সহ ইসলামপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।

indranil-khan

উল্লেখ্য তোলাবাজির ঘটনার প্রতিবাদ জানাতে গেলে শনিবার ইসলামপুরের বিজেপি যুব নেতা অসীম সাহাকে দুষ্কৃতী আক্রমণ করে। মারাত্মক জখম হন তিনি। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে। শিলিগুড়ির একটি নার্সিং হোমে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির৷ প্রতিবাদে রবিবার ১২ ঘন্টার ইসলামপুর বনধের ডাক দেয় বিজেপি। এদিকে রবিবার শিলিগুড়ির নার্সিং হোমে মৃত যুব নেতার পরিবারের সঙ্গে দেখা করতে যান ইন্দ্রনীল খান। মৃতের মায়ের মাথা কোলে তুলে নেন তিনি৷ সন্তানহারা মাকে স্বান্তনা দেবার আপ্রাণ চেষ্টা করেন ইন্দ্রনীল খান।

indranil-khan

এরপর হাসমি চকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন ইন্দ্রনীল খান। তাঁর মতে রাজ্যেই আইনশৃঙ্খলা মোকাবিলা করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+