অক্টোবরের শুরুতেই নবান্ন অভিযান বিজেপি যুব মোর্চার, দিন ঘোষণা সৌমিত্র খাঁর

অক্টোবরের শুরুতেই নবান্ন অভিযান বিজেপি যুব মোর্চার, দিন ঘোষণা সৌমিত্র খাঁর

শেষ পর্যন্ত নবান্ন অভিযানের দিন ঘোষণা করল রাজ্য বিজেপির যুব মোর্চা। এদিন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ জানিয়েছেন ৬ অক্টোবর নবান্ন অভিযান করা হবে। এর আগে সংগঠনের তরফে জানানো হয়েছিল সেপ্টেম্বরের শেষে নবান্ন অভিযানের কথা।

একাধিক অভিযোগের প্রতিকারে নবান্ন অভিযান

একাধিক অভিযোগের প্রতিকারে নবান্ন অভিযান

একাধিক অভিযোগের প্রতিকারে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, বিজেপি কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, রাজ্যে গণতন্ত্র লুঠের অভিযোগ রয়েছে বিজেপির যুব মোর্চার তালিকায়।

দিন ঘোষণা সৌমিত্র খাঁর

দিন ঘোষণা সৌমিত্র খাঁর

রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ জানিয়েছেন, ৬ অক্টোবর তাঁরা নবান্ন অভিযান করবেন।

২০২১-এর লক্ষ্যে জমি শক্ত করার চেষ্টা

২০২১-এর লক্ষ্যে জমি শক্ত করার চেষ্টা

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মাটিতে নিজেদের জমি শক্ত করতে চায় বিজেপির যুব মোর্চা। সদস্যদের সক্রিয় করে তুলতে জেলায় জেলায় সফর করছেন সৌমিত্র খাঁ। এবার কেন্দ্রীয়ভাবে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

১ মাসে একলক্ষ সভা করার ডাক দিয়েছিলেন সৌমিত্র

১ মাসে একলক্ষ সভা করার ডাক দিয়েছিলেন সৌমিত্র

সেপ্টেম্বরের শুরুতে সৌমিত্র খাঁ, রাজ্য ব্যাপী একলক্ষ সভা করার ডাক দিয়েছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন সেপ্টেম্বরের শেষে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে। তবে তা সেপ্টেম্বরের শেষে না করে অক্টোবরের শুরুতে করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+