মমতার কনভয়ের সামনে 'জয় শ্রীরাম' স্লোগান, বৃহস্পতিবার রাতেই ১০ জন গ্রেফতার
৩০ মে বৃহস্পতিবার মোদী মন্ত্রিসভা যখন শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দিল্লিতে, তখন নৈহাটিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৩০ মে বৃহস্পতিবার মোদী মন্ত্রিসভা যখন শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দিল্লিতে, তখন নৈহাটিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দশ্য ছিল ভোটের পর হিংসায় ঘর ছাড়াছাদের ঘরে ফিরিয়ে আনা। পথে তাঁর কনভয়ে দুটি জায়গায় দাঁড়িয়ে যায় । যেখানে নেমে তিনি ঘড়ছাড়াদের সঙ্গে কথা বলতে যান। সেই সময়ই রাস্তার পাশে দাঁড়ানোর কয়েকজন 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকেন। মুহূর্তে ক্ষোভে ফুঁসে ওঠেন মমতা।

এরপরই বৃহস্পতিবার রাতে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালাতে থাকে পুলিশ। রাতেই ১০ জনকে গ্রেফতার করে নেয় তারা। এরপর আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর কনভয় আটকানো, বেআইনি জমায়েত সহ একাধিক অভিযোগ রয়েছে।

ঘটনা ঘিরে ব্যাপক ক্ষুব্ধ স্থানীয় বিজেপি শিবির। এলাকার বিধায়ক তথা নেতা অর্জুন সিং আপাতত দিল্লিতে। তবে তাঁর দাবি , মুখ্যমন্ত্রী অন্যায়ভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করছেন। এদিকে,শনিবার ভাটপাড়ায় থানা ঘেরাও কর্মসূচি নিয়ে ফেলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications