বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলে ফিরলেন কর্মীরা! নোপথ্যে কোন ঘটনা,জল্পনা চরমে
লোকসভা ভোটের আগে জমজমাট রাজ্যরাজনীতি। প্রতি মুহূর্তেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। প্রথম দফার ভোটের মুখে দল বদলের রাজনীতিও বেশ জোরদার।
লোকসভা ভোটের আগে জমজমাট রাজ্যরাজনীতি। প্রতি মুহূর্তেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। প্রথম দফার ভোটের মুখে দল বদলের রাজনীতিও বেশ জোরদার। এমন পরিস্থিতিতে ঘণ্টা খানেকের মাথায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কর্মীদের দলবদলের ছবিও উঠে এলো পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে।

শুক্রবার সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কয়েকজন। এরপর ঘণ্টা খানেক পার হতেই ফের শোনা যায়,তাঁরা আবার তৃণমূলেই ফিরে গিয়েছেন। ঘটনা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় জেলার রাজনীতিতে। তবে রাতারাতি কেন এমন দল বদল? প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে। এরপরই তৃণমূলের তরফে জানানো হয়, নিজেদের ভুল বুঝতে পেরেই এই কর্মীরা ফিরে এসেছেন তৃণমূলে। তবে বিজেপির দাবি, ভয় দেখিয়ে ওই কর্মীদের দলে ফিরিয়ে নিয়েছে তৃণমূল।
যদিও বিজেপির দাবিকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। সূত্রের দাবি, এলাকার দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি একটি সভা থেকে বিজেপি কর্মীদের নিশানা করে হুমকি দেন। এরপর পরই তৃণমূল থেকে আসা কর্মীরা বিজেপি ছেড়ে চলে যান তৃণমূলে।












Click it and Unblock the Notifications