সন্দেশখালি বিজেপিতে বড় ভাঙন, দলে দলে যোগ তৃণমূল কংগ্রেসে

সন্দেশখালি বিজেপিতে বড় ভাঙন, দলে দলে যোগ তৃণমূলে

সন্দেশখালি ফের বিজেপিতে ভাঙ্গন, মিছিল করে কর্মীসভায় দুই শতাধিক নেতাকর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সেই সভা মঞ্চ থেকেই কর্মীদের উদ্দেশ্যে জয়ের ব্যবধানের টার্গেট দিয়ে দিলেন সন্দেশখালি রূপকার শেখ শাহজাহান।

সন্দেশখালিতে কর্মিসভা

সন্দেশখালিতে কর্মিসভা

এদিন সুন্দরবনের সন্দেশখালির ধামাখালী গেস্ট হাউস মাঠে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে কর্মীসভার আয়োজন করা হয়। সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের ষোলটা গ্রাম পঞ্চায়েতের ব্লক সভাপতি, প্রধান, উপপ্রধান ও নেতাকর্মী সমর্থকদের নিয়ে এক কর্মীসভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্তের তরফে নির্মল ঘোষ, সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো, জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা সহ অন্যান্য নেতৃত্ব।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

এই কর্মীসভায় সন্দেশখালি ২ নম্বর ব্লকের শেহারা অঞ্চল থেকে দুই শতাধিক বিজেপি নেতা ও কর্মী বিজেপি ছেড়ে দলে যোগদান করেন তাদের দলীয় পতাকা তুলে দেন সন্দেশখালির রূপকার শেখ শাহাজান। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, রতন ঘোষ, বিধায়ক সুকুমার মাহাতো, দেবেশ মন্ডল।

বিধানসভার টার্গেট তৃণমূলের

বিধানসভার টার্গেট তৃণমূলের

এদিন কর্মীসভা থেকে কর্মীদের উদ্দেশে টার্গেট বেঁধে দিয়ে শেখ শাহজাহান বলেন, উন্নয়ণকে হাতিয়ার করে এবং মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলোকেই হাতিয়ার করে মানুষের কাছে যেতে। জানান, মুখ্যমন্ত্রী যেভাবে সব সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন তাতে সব ধর্মের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উপকৃত হচ্ছেন। পাশাপাশি, যেভাবে একদিকে সংখ্যালঘু ইমামদের ভাতা চালু করেছেন অন্যদিকে রাজ্যের পুরোহিতদের তাদের সাম্মানিক ভাতা চালু হচ্ছে, বাংলা আবাস যোজনার ঘর দিচ্ছেন। তাতে সবাই উপকৃত হবেন।

বিজেপিতে টার্গেট স্থানীয় তৃণমূলের

বিজেপিতে টার্গেট স্থানীয় তৃণমূলের

বিজেপির উদ্দেশে তিনি আরও বলেন, এটা সংস্কৃতির বাংলা এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই গত ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকুমার মাহাতো ৩৯ হাজার ভোটে জিতেছিল এবার লক্ষাধিক ভোটে জিতবে বলে আজকে কর্মিসভা থেকে নেতাকর্মীদের টার্গেট বেঁধে দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+