পিংলা ও তালডাংরায় আক্রান্ত বিজেপি ও তৃণমূল, রাজনৈতিক তরজা শুরু

পিংলা ও তালডাংরায় আক্রান্ত বিজেপি ও তৃণমূল, রাজনৈতিক তরজা চলছে।

দলের কর্মীদের মারধরের প্রতিবাদে শনিবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি। বনধ কড়া হাতে মোকাবিলা করতে প্রস্তুত পুলিশ এবং প্রশাসনও।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে পিংলার‌ ক্ষীরাই এলাকায় ‌তিন জন বিজেপি ‌কর্মীকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে। পিংলার‌ অন্যান্য এলাকাতেও বিজেপি ‌কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। সব জেনেও পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছে বিজেপি।

পিংলা ও তালডাংরায় আক্রান্ত বিজেপি ও তৃণমূল, রাজনৈতিক তরজা শুরু

প্রাথমিক ভাবে জানা গেছে, পিংলা এলাকার একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সেখানে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুর হয়। অভিযোগ, এক বিজেপি কর্মীর পুকুরে মাছ ধরতে এসেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাধা দিলে ওই বিজেপি কর্মী ও তার দুই সঙ্গীকে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।

অন্যদিকে, বাঁকুড়া জেলার তালডাংরার মেথানা গ্রামে‌ তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতারও করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+