বিজেপি কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও! পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের
বিজেপি কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত নৈহাটি। থানা ঘেরা চলে বিজেপির পক্ষ থেকে। বিক্ষোভে হাজির ছিলেনব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিং।
বিজেপি কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত নৈহাটি। থানা ঘেরা চলে বিজেপির পক্ষ থেকে। বিক্ষোভে হাজির ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিং। তাঁর হুঁশিয়ারি গ্রেফতার হওয়া বিজেপি কাউন্সিলর গণেশ দাসকে মুক্তি না দিলে বিক্ষোভ ছড়াবে এলাকায়। সড়ক ও রেল অবরোধ করা হবে।

অর্জুন সিং-এর অভিযোগ, শুক্রবার নৌহাটির গৌরীপুরে কাউ গোষ্ঠীর সঙ্গে চোলাই মদের ব্যবসায়ী উমেশ সাউয়ের গণ্ডগোল শুরু হয়। হাতাহাতি থেকে মারামারি পর্যন্ত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাঁদের দেখতেই নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন বিজেপি কাউন্সিলর গণেশ দাস। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। ,
এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। নৈহাটি থানায় গিয়ে জমায়েত করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ।
খবর পেয়েই সেখানে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এই গ্রেফতারি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে।












Click it and Unblock the Notifications