রাজ্যে রাম পুজোয় 'বাধা' নিয়ে ধুন্ধুমার! আটক বিজেপি নেতা-কর্মীদের হুঁশিয়ারি পুলিশকে

রাজ্যে রাম পুজোয় 'বাধা'! আটক বিজেপি নেতা-কর্মীদের হুঁশিয়ারি পুলিশকে

রাজ্যে রাম পুজোর বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মেদিনীপুরে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত সহ বেশ কয়েকজন নেতা, কর্মীকে আটক করে পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে লকডাউনের নিয়ম ভঙ্গ করার জেরেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 মেদিনীপুর শহরে বিজেপির কর্মসূচি

মেদিনীপুর শহরে বিজেপির কর্মসূচি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায়, বিজেপির তরফ থেকে রাম পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছিল।

আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

পুলিশের দাবি, এক্ষেত্রে লকডাউনের আইন ভঙ্গ করা হয়েছে। ফলে পুলিশ মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।

বিজেপির হুঁশিয়ারি

বিজেপির হুঁশিয়ারি

বিজেপির তরফে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে। পুলিশ যদি এভাবে কাজ চালিয়ে যেতে থাকে তাহলে তারা বড় ধকনের আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

মুসলিমদের খুশি করার চেষ্টা

মুসলিমদের খুশি করার চেষ্টা

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ সরকার সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে। মুসলিম সমাজের দুদুটো পরব আছে। ইদ আছে , মহরম আছে, সেগুলিকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু হিন্দুদের গৌরবের দিন এসেছে। সেই দিনটিকে আটকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের অভিযোগ ইনডাইরেক্টলি এই সিদ্ধান্তে মুসলিমদের খুশি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, মুসলিম সমাজের কেউ বলেননি, এইদিনটিকে লকডাউন করা হোক। তিনি বলেন, মুসলিমরা রাম মন্দিরের পক্ষেই আছেন।

ছবি সৌ:এএনআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+