বাবা বিজেপি করায়, মেয়ের শ্লীলতাহানি, অভিযোগ তৃণমূলের দিকে
কলকাতা, ১২ জানুয়ারি : তার বাবা বিজেপির সক্রিয় কর্মী। আর সেই রাগেই দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের দুই কর্মীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে বেধড়র মারধর করা হয় বাবাকেও। তৃণমূলী দৌরাত্মে আতঙ্কিত বাবা-মেয়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়।
স্থানীয় সূত্রের খবর বিজেপি করায় ছাত্রীর বাবার উপর রাগ ছিল স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীদের। বেশ কয়েকদিন ধরেই ওই ভদ্রলোককে শাসানো হচ্ছিল। কিন্তু তাতে কোনও লাভ না হওয়ায় শেষে মেয়েকে আক্রমণ করে অভিযুক্তরা।

ওই ছাত্রী, এই ঘটনায় দুজনের নাম জানিয়েছে। এদের মধ্যে একজন রাজনারায়ণ মহাপাত্র। অন্যজন স্বরূপ দাশ। "বেশ কিছুদিন ধরে বাবাকে হুমকি দিয়েও কোনও লাভ হচ্ছিল না বলে সুযোগ দেখে বাজার এলাকায় প্রকাশ্যে আমাকে নিশানা বানায় তারা। বাবা বাঁচাতে এলে, বাবাকে প্রচণ্ড মারধর করে স্বরূপ দাস। মেরে বাবার হাত পা ভেঙে দেওয়া হয়েছে।"
এই ঘটনায় পুলিশ জানিয়ছে, ছাত্রীর বাবা অভিযোগ জানিয়েছেন, ছাত্রীর বাবা ও ছাত্রীকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু ঘটনাটি বাজার এলাকায় ঘটেছিল তাই এলাকার স্থানীয় লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে।












Click it and Unblock the Notifications