বিজেপির দলীয় কার্যাল তুলকালাম, দিলীপের সামনেই দুই গোষ্ঠীর হাতাহাতি, অস্বস্তি বাড়ছে বিজেপির

বিজেপির দলীয় কার্যাল তুলকালাম, দিলীপের সামনেই দুই গোষ্ঠীর হাতাহাতি, অস্বস্তি বাড়ছে বিজেপির

প্রজাতন্ত্র দিবসে একের পর এক অঘটন ঘটে চলেছে বিজেপির অন্দরে। রামপুরহাটে দলীয় কার্যালয়ে উল্টো জাতীয় পতাকা উত্তোলনের পর কলকাতায় হরিণাভীতে বিজেপি কার্যালয়ের উদ্বোধনে তুলকালাম। রাজ্য সভাপতির সামনেই হাতাহাতিতে জড়ালেন বিজেপির দুই গোষ্ঠা। চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। শেষে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এর আগে বর্ধমান শহরে বিজেপি নব্য ও আদির দ্বন্দ্বে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। নিজেদের কার্যালয়েই আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

দিলীপের সামনেই হাতাহাতি

দিলীপের সামনেই হাতাহাতি

হরিণাভীতে বিজেপি কার্যালয় উদ্বোধনে তুলকালাম। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। তিনি সেখানে পৌঁছতেই হুড়োহুড়ি পড়ে যায়। দোতলায় এক দল উঠতে না পেড়ে দিলীপ ঘোষের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠা। তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় দিলীপ ঘোষের লামনেই। নির্বাচনী কার্যালয়ের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

মুখ পুড়ল দিলীপের

মুখ পুড়ল দিলীপের

একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে বিজেপিতে। সকালে রামপুরহাটে দলীয় কার্যালয়ে উল্টো জাতীয় পতাকা উত্তোলনে অস্বস্তিতে পড়েছিসেন বিজেপির রাজ্য সভাপতি। তারপরে ফের কলকাতায় তাঁর সামনেই দুই গোষ্ঠী সংঘর্ষ এক প্রকার মুখ পুড়েছে দিলীপের। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি।

বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব

বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব

হরিণাভীর ঘটনার আগেও বিজেপির অন্তর্দ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই দুর্গাপুরে যোগদান মেলায় বিজেপি আদি-নব্যের মধ্যে সংঘর্ষ বেধেছিল। দিলীপের সামেনই চেয়ার ছোড়াছুড়ির ঘটনা পর্যন্ত ঘটেছিল। তারপরে বর্ধমানে নাড্ডার রোড শোয়ের পর প্রবল হয় বিজেপির অন্তর্দ্বন্দ্ব। দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। তার পরেই হরিণাভীর ঘটনায় অস্বস্তি আর বেড়েছে বিজেপির অন্দরে।

শুভেন্দু অনুগামীদের দাপট

শুভেন্দু অনুগামীদের দাপট

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই দাদার অনুগামীদের দাপট বিজেপিতে বাড়তে শুরু করেছে। বাঁকুড়ার তালডাংরায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে পোস্টার দিয়েছে দাদার অনুগামীরা। যদিও পুরোটাই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে অভিযোগ করেছেন বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি। এই নিয়ে আবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+