ব্যারিকেড ভেঙে অভিনন্দন যাত্রায় দিলীপ, বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র গঙ্গারামপুর

বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। বিজেপির অভিনন্দন যাত্রাকে ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে।

বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। বিজেপির অভিনন্দন যাত্রাকে ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে অভিনন্দন যাত্রা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। তখনই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিজেপিকর্মী ছোড়া ইটের ঘায়ে এক পুলিশকর্তা জখম হয়।

ব্যারিকেড ভেঙে মিছিল দিলীপের, বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ

রাজ্য সরকারের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞা উড়িয়ে অভিনন্দন যাত্রা নাম দিয়ে বিভিন্ন জেলায় কর্মসূচি শুরু করে বিজেপি। বালুরঘাট লোকসভায় জয়ের পর বিজেপি প্রার্থীকে নিয়ে অভিনন্দন যাত্রার আয়োজন করে বিজেপি। সেই অভিনন্দন যাত্রার নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মিছিল বুনিয়াদপুর, কুশমণ্ডি হয়ে গঙ্গারামপুরে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি থাকায় মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশি নির্দেশ না মেনেই দলের কর্মী-সমর্থকদের নিয়ে দিলীপবাবু এগনোর চেষ্টা করেন।

বিজেপিকর্মীদের মিছিল আটকালে পুলিশের সঙ্গে বচসা বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট মারা হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে জখম হয়েছেন গঙ্গারামপুর থানার এসআই বিধু ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। শূন্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+