জগদ্দল, বাসন্তীতে আক্রান্ত বিজেপি, অভিযুক্ত তৃণমূল

বঙ্গ
কলকাতা, ৭ নভেম্বর: রাজ্যে আবার আক্রান্ত বিজেপি। দু'টি পৃথক ঘটনা ঘটেছে যথাক্রমে বাসন্তী ও জগদ্দলে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

প্রথম ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার জগদ্দলে। সেখানকার মন্টু কলোনির বাসিন্দা তথা বিজেপি কর্মী শঙ্কর রায় আক্রান্ত হন বুধবার গভীর রাতে। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। শঙ্করবাবুর স্ত্রী দীপা রায়ের গলার হার ছিনতাই করা হয়। দু'টি সোনার আংটিও কেড়ে নেওয়া হয়। শঙ্করবাবুর অভিযোগ, যাওয়ার আগে দুর্বৃত্তরা হুমকি দেয়, বিজেপি করা চলবে না। অবিলম্বে বিজেপি না ছাড়লে 'কপালে দুঃখ' আছে বলেও জানিয়ে যায় ওই হামলাকারীরা।

দ্বিতীয় ঘটনাটি ঘটে ওই দিন রাতেই। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি কর্মী মইনুদ্দিন মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, তৃণমূলের কিছু কর্মী এই ঘটনা ঘটায়। মইনুদ্দিন মোল্লা কোনও রকমে পরিবার নিয়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে।

দু'টি ক্ষেত্রেই অবশ্য স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, পাড়াগত বিবাদের জেরে এমন ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+