স্বামী-স্ত্রীর ঝামেলা মেটাতে গিয়ে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন!

স্বামী-স্ত্রীর ঝামেলা মেটানোর নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক তৃণমূল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। শনিবার হাওড়ার আমতার বলরামপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

হাওড়া, ১ এপ্রিল : স্বামী-স্ত্রীর ঝামেলা মেটানোর নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক তৃণমূল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। শনিবার হাওড়ার আমতার বলরামপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মনোজিৎ ঢাকি। অভিযুক্ত অসিত দোলুই ও নিশীথ দোলুই ঘটনার পর থেকেই বেপাত্তা। মৃত মনোজিতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী বিজেপি করত বলেই তাঁকে পিটিয়ে মারা হয়েছে।

মনোজিতের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রায়ই মদ খেয়ে স্ত্রীকে মারধর করতেন। শুক্রবার রাতেও তা নিয়ে মনোজিতের সঙ্গে স্ত্রী রীতার ঝামেলা বাধে। পারিবারিক ঝামেলা মাত্রা ছাড়ায়। প্রতিবেশী তৃণমূল নেতা অসিত দোলুই ও তার ভাই নিশীথ বাড়িতে ঢুকে মনোজিতকে মারধর করে বলে অভিযোগ। এদিন সকালে ফের দু'ভাই চড়াও হয় মনোজিতের উপর। অভিযোগ, তাকে তুলে আছাড় মারা হয়।

 স্বামী-স্ত্রীর ঝামেলা মেটাতে গিয়ে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন!


রীতাদেবীর অভিযোগ, স্বামীর সঙ্গে ঝামেলা হত ঠিকই। কিন্তু সেই ঝামেলা মেটানোর জন্য ওঁদের কাউকে ডাকিনি। স্বামী সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিল বলেই তৃণমূলের টার্গেট হয়ে যায়। আর তার ফলেই বাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করে।

আমতা থানায় তৃণমূল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আমতা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। পারিবারিক দ্বন্দ্বের ফলে এই ঘটনা। অযথা রাজনৈতিক রঙ লাগানো হচ্ছে। দোষী হলে অবশ্যই তাঁকে শাস্তির মুখে পড়তে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+