বীরভূমে খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

বঙ্গ
সিউড়ি, ১০ অক্টোবর: দিনেদুপুরে গুলি করে খুন করা হল এক বিজেপি কর্মীকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজার থানার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের দমনপুর গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে দমনপুর গ্রামে হামলা চালায় শাসক দলের মদতপুষ্ট একদল দুষ্কৃতী। অন্তত ৪০টি বাইকে চেপে তারা আসে। বেছে বেছে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে গুলি করা হয় শেখ এনামুল (২০) নামে এক বিজেপি কর্মীকে। তাঁর পিঠে গুলি করা হয়।

বিজেপির অভিযোগ, দমনপুর গ্রামে তাদের প্রভাব বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে তৃণমূল। পুলিশকে খবর দেওয়া হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। দুষ্কৃতীরা চলে গেলে পুলিশ গ্রামে আসে। তখন ক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পরে তৃণমূলের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এনামুল শেখের বাবা শেখ রহমতুল্লা।

ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি জাফরুল ইসলাম বলেন, "এটা নিছক সমাজবিরোধীদের কাজ। আমাদের কেউ জড়িত নেই। বিজেপি এটা নিয়ে নোংরা রাজনীতি করছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+