নদিয়ার বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ধুন্ধমার! অবরোধ শিয়ালদহ রেল শাখায়
বৃহস্পতিবার ভোটের ফলাফল বের হতেই শুক্রবার রাতে নদিয়ার রানাঘাটে বিজেপি কর্মীকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।
বৃহস্পতিবার ভোটের ফলাফল বের হতেই শুক্রবার রাতে নদিয়ার রানাঘাটে বিজেপি কর্মীকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে নদিয়ায়।

ঘটনার প্রতিবাদে নদিয়ার চাকদহ ও শিমুরালি রেলস্টেশনে ট্রেন অবরোধ করেন বিজেপি কর্মীরা। তাঁরা এদিন সকাল হতেই বসে পড়েন শিয়ালদহ-রানাঘাট শাখার লাইনে। জানা গিয়েছে, রানাঘাটের ১৯ নম্বর ওয়ার্ডের কর্মী সন্তু ঘোষকে ভোটের ফলাফল বের হতেই কয়েকজন গাড়ি করে এসে গুলি করে খুন করে যায়। বিজেপির অভিযোগ খুনীরা তৃণমূল কর্মী।
এদিকে,তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি, কৃষ্ণনগর জয় করতে না পারলেও বিজেপির ভোট সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। যার ফলে তৃণমূল ক্ষোভের জেরে এমন ঘটনা ঘটিয়ে চলেছে।












Click it and Unblock the Notifications