ফের রাজনৈতিক খুন! বিজেপি কর্মীকে বোমা মেরে হত্যায় অভিযুক্ত তৃণমূল
ফের রাজনৈতিক খুন! বিজেপি কর্মীকে বোমা মেরে হত্যায় অভিযুক্ত তৃণমূল
পশ্চিমবঙ্গে ফের রাজনৈতিক খুনের অভিযোগ বিজেপির। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুরে বিজেপি কর্মী দীপক মণ্ডলকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোক করেছে বিজেপি। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিকেলে বাড়ি থেকে বের হয়েছিল দীপক
মৃত দীপক মণ্ডলের পরিবারের দাবি, শ নিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবং-এর শিশুশিক্ষা পল্লির মাঠে প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন দীপক। তারপর আর বাড়িতে ফেরেননি।

বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলা
বিজেপির অভিযোগ রাতে বাড়ি ফেরার সময় বেশ কয়েক মোটরবাইক আরোহী দীপকের পথ আটকায় ও ব্যাপক মারধর করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা
বাড়ি ছেলে রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। গভীর রাতে খবর পাওয়া যায়, রাস্তার মাঝে পড়ে রয়েছে দীপক। তাঁকে সেখান থেকে তুলে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বোমা ফেটে মৃত্যু, দাবি তৃণমূলের
অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি নিজের কাছেই থাকা বোমা ফেটে মৃত্যু হয়েছে দীপক মণ্ডলের। তাদের আরও দাবি এই ঘটনায় বিজেপিই জড়িত।












Click it and Unblock the Notifications