বিধানসভা ভোটের পারদ চড়ছে রাজ্যে, দাঁতনে শাসক দলের সঙ্গে সংঘর্ষে মৃত্যু বিজেপি কর্মীর
বিধানসভা ভোটের পারদ চড়ছে রাজ্যে, দাঁতনে শাসক দলের সঙ্গে সংঘর্ষে মৃত্যু বিজেপি কর্মীর
করোনা আবহেই চড়ছে বাংলার রাজনৈতিক পারদ। শাসক দলের সঙ্গে বিবাদ শুরু হয়ে গিয়েছে । পশ্চিম মেদিনীপুরের দাঁতনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

পবন জানা নামে ওই বিজেপি কর্মী সহ তিন জন সংঘর্ষে গুরুতর জখম হয়েছিল। বুধবার রাতে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে আহত হয়েছিলেন ৬ জন বিজেপি কর্মী এবং ২ জন তৃণমূল কর্মী। আহত ৬ বিজেপি কর্মীর মধ্যে পবন জানার অবস্থা আশঙ্কা জনক ছিল। বৃহস্পতিবার রাতেই পবন জানাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে মারা যান তিনি।
তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি দাবি করেছেন বিজেপি কর্মী সমর্থকরা চড়াও হয়েছিলেন তাঁদের উপর। তারই প্রতিরোধ গড়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি যদিও পুরোটাই তৃণমূলের দোষ বলে অভিযোগ শানিয়েছে। প্রতিবাদে পথ অবরোধও করা হয়। পুলিসি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিস এখনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications