প্রথম দফার ভোটের দিনেই কেশিয়াড়িতে বিজেপি কর্মীর মৃত্যু, কী জানাল কমিশন

প্রথম দফার ভোটের দিনেই কেশিয়াড়িতে বিজেপি কর্মীর মৃত্যু, কী জানাল কমিশন

প্রথম দফা ভোটের দিনেই কেশিয়াড়িতে বেগমপুরে উদ্ধার হয়েছে বিজেপি কর্মীর দেহ। মঙ্গল সোরেন নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। গতকাল শালবনিতে বাঘমারির জঙ্গলে উদ্ধার হয়েছিল লালমোহন সোরেন নামে এক বিজেপি কর্মীর দেহ। ঘটনায় তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল বিজেপি। শনিবারের বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনাতেও শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।

প্রথম দফার ভোটের দিনেই কেশিয়াজিতে বিজেিপ কর্মীর মৃত্যু

কমিশন অবশ্য জানিয়েছে মঙ্গল সোরেনের মৃত্যু স্বাভাবিক। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেনি। তাতে স্বস্তিতে রয়েছে শাসক দল। যদিও দেহ ময়নাতদন্তের পরেই পুরো সত্যিটা প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে। এদিকে শালবনিতে আজ সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা ঘটেছে। সুশান্ত ঘোষকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ।
ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন সুশান্ত ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন সিপিএমের এডেন্টদের বসতে দেওয়া হচ্ছে না।

ইতিমধ্যেই এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনা নিয়ে কমিশনে রিপোর্ট তলব করেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী তৎপর হয়েছে। ভোটের দিন কেশিয়াড়িতে বিজেপি কর্মীর মৃত্যুর পর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিন আগে দিনহাটায় উদ্ধার হয়েছিল বিজেপি কর্মীর দেহ। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+