এবার ঘাটালে বিজেপি কর্মী রহস্য মৃত্যু! শুরু রাজনৈতিক চাপানউতর
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি কর্মী অজয় মাণ্ডির রহস্য মৃত্যু।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি কর্মী অজয় মাণ্ডির রহস্য মৃত্যু। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। তৃণমূলের গুণ্ডাবাহিনী এই ঘটনার পিছনে রয়েছে বলেও অভিযোগ বিজেপির। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শুক্রবার বর্ধমানের খণ্ডঘোষে বিজেপি কর্মী গোপাল পালের রহস্য মৃত্যুর পর শনিবার ঘাটালে বিজেপি কর্মী অজয় মাণ্ডির রহস্য মৃত্যুর খবর পাওয়া যায়। গোপাল পালের ক্ষেত্রে নিজের দোকানের মধ্যে তড়িদাহত করে হত্যার অভিযোগ তোলা হয়। আর অজয় মাণ্ডির ক্ষেত্রে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিজেপির দাবি, বছর ২২-এর অজয় মাণ্ডি ঘাটাল লোকসভার ঘাটাল পূর্ব মণ্ডলের বাঙালিতলা গ্রামের ১৬৩ নম্বর বুথের সক্রিয় কর্মী ছিলেন।
গতবছর পঞ্চায়েত ভোটের সময় পুরুলিয়ায় একাধিক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। দেহ ঝোলানো ছিল গাছ থেকে। বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল।












Click it and Unblock the Notifications