নিজের দলের প্রার্থীকেই চ্যালেঞ্জ, পশ্চিম বর্ধমানে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা বিজেপি মহিলা মোর্চা নেত্রীর
নিজের দলের প্রার্থীকেই চ্যালেঞ্জ, পশ্চিম বর্ধমানে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা বিজেপি মহিলা মোর্চা নেত্রীর
ভোট শুরুর আগেই চরমে পশ্চিম বর্ধমানে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। দলের ঘোষিত প্রার্থী পছন্দ নয়, তাই নির্দল প্রার্থী হিসেবে একই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এই কেন্দ্রে লক্ষ্মণ ঘড়ুইকে প্রার্থী করেছে। বিজেপি নেত্রীর অভিযোগ যাঁকে বিজেপি প্রার্থী করেছে তিনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই দলের কোনও নেতাই তাঁকে মেনে নিতে রাজি নন।

নির্দল প্রার্থী বিজেপি নেত্রী
দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপির মহিলা মোর্চা নেত্রী চন্দ্রমল্লিকাী বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থীকে পছন্দ না হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী। মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দল যাঁকে এই কেন্দ্র প্রার্থী করেছে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁকে কিছুতেই মেনে নিতে পারবেন না দলের কর্মীরা।

অস্বস্তিতে বিজেপি
ভোটের আগে বিজেপির মহিলা মোর্চা নেত্রীর এই পদক্ষেপে অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। যদিও লক্ষ্মণ ঘড়ুই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। অভিযোগ থাকলে বিজেপি নেত্রী কেন দলের ভেতরে বললেন না এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। দলকে অস্বস্তিতে না ফেলে দলের ভেতরে নিজের সমস্যার কথা জানাতে পারতেন বিজেপি নেত্রী।

প্রার্থী নিয়ে অসন্তোষ
প্রথম থেকেই দুর্গাপুর পশ্চিমে প্রার্থী পদ নিয়ে অশান্তি ছিল। প্রার্থী ঘোষণার পর থেকেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুের বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। এই নিয়ে অস্বস্তি বেড়েছিল বিজেপি শিবিরে। দলবদলী নেতাকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল দুর্গাপুরে। পাণ্ডবেশ্বরেও মনোজ তিওয়ারিকে প্রার্থী করায় অসন্তোষ তৈরি হয়েছিল বিজেপি শিবিরে।

তিন দফার ভোট শেষ
তিন দফার ভোট শেষ হয়ে গিয়েছে রাজ্যে। তৃতীয় দফায় হাওড়া এবং হুগলিতে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থীরা। উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে চড় মারা হয়েছে। শ্যামপুরে তনুশ্রীকে ঘিরে ঘরে বিক্ষোভ দেখিয়েছেন ভোটাররা। অন্যদিকে ফলতায় বিজেপি প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। তৃতীয় দফার ভোটে দিকে দিকে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থীরা।












Click it and Unblock the Notifications