ভোট পরবর্তী হিংসায় নির্যাতনের স্বীকার বিজেপি কর্মীদের ঘরের মেয়েরা, রাজ্যপালের দ্বারস্থ মহিলা মোর্চা

ভোট পরবর্তী হিংসায় নির্যাতনের স্বীকার বিজেপি কর্মীদের ঘরের মেয়েরা, রাজ্যপালের দ্বারস্থ মহিলা মোর্চা

ভোট পরবর্তী হিংসা নিয়ে তোলপাড় রাজ্য। এবার রাজভবনে নালিশ জানাতে হাজির হলেন বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা। নেতৃত্বে ছিলেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তাঁরা অভিযোগ করেছেন ভোটের পরে বিজেপি কর্মীদের উপর যেমন অত্যাচার বাড়ছে তেমনই মহিলা বিজেপি কর্মী সমর্থকদের উপর নির্যাতন হচ্ছে। এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে গেলেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিধানসভা অধিবেশন বয়কট করেছেন

ভোট পরবর্তী হিংসা রাজ্যে

ভোট পরবর্তী হিংসা রাজ্যে

ভোট পরবর্তী িহংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা। একের পর এক জায়গায় হিংসার ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত প্রায় ১২ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতিবাদে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছে। একাধিক জায়গায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর আসতে শুরু করেছে।

রাজভবনে বিজেপির প্রতিনিধিদল

রাজভবনে বিজেপির প্রতিনিধিদল

রাজভবনে বিজেপির প্রতিনিধিদল দেখা করতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। বিজেপির মহিলা প্রতিনিধিরা গিয়েছেন রাজ্যপালের কারছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের পরিবারের মহিলারাও আক্রান্ত হচ্ছেন বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা। একটি স্মারকলিপিও তাঁরা রাজ্যপালকে জমা দিয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।

 ডিজিপিকে তলব রাজ্যপালের

ডিজিপিকে তলব রাজ্যপালের

ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে তা জানতে চেয়ে রাজ্যে ডিজিপিকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যসচিবকেও তলব করা হয়েছে। সন্ধে ৬টা নাগাত তাঁরা এসে ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যসরকারের পদক্ষেপ জানাবেন রাজ্যপালকে এমনই দাবি করেছেন জগদীপ ধনখড়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপি হিংসায় প্ররোচনা দিচ্ছে তাই এই ধরনের ঘটনা ঘটছে।

বিধানসভা বয়কট

বিধানসভা বয়কট

বিজেপি কর্মীদের উপর হিংসা বন্ধের দাবিতে বিধানসভা বয়কটের ডাক দিয়েছেন বিজেপি। গতকাল বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেই বৈঠকে ছিলেন না বিজেপি নেতা মুকুল রায় ওবং শুভেন্দু অধিকারী। এই নিয়েও জল্পনা শুরু হয়েছে। মুকুলের অনুপস্থিতি এবং মৌন থাকার কারণ কী এই নিয়ে উত্তাপ বেড়েছে রাজ্য রাজনীতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+