নারকেলডাঙা কাণ্ডে থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার, পরেশ অনুগামী গ্রেফতার ৮ জনকে প্রকাশ্যে আনার দাবি

নারকেলডাঙা কাণ্ডে থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার, পরেশ অনুগামী গ্রেফতার ৮ জনকে প্রকাশ্যে আনার দাবি

নারকেলডাঙা কাণ্ডে তুঙ্গে উত্তেজনা। অস্বস্তি বাড়ছে শাসক দলে। প্রমোটিংয়ে বিবাদের জেরে আট মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার ঘটনায় অভিযুক্তরা বিধায়ক পরেশ পালের অনুগামী বলে দাবি। ঘটনার প্রতিবাদে নারকেল ডাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। গ্রেফতার হওয়া ৮ জনকে প্রকাশ্যে আনার দাবি বিজেপির মহিলা মোর্চার। এদিকে হাসপাতালে অসুস্থ প্রসূতিকে দেখতে গিয়েছিলেন বিেজপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি

৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি

গতকাল রাত থেকে উত্তাল নারকেলডাঙা। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ। কাঠগড়ায় সেই তৃণমূল। তৃণমূল বিধায়ক পরেশ পাল ও কাউন্সিলর স্বপন সমাদ্দার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।

অভিযোগ টিএমসির বিরুদ্ধে

অভিযোগ টিএমসির বিরুদ্ধে

নারকেল ডাঙার ঘটনার সব অভিযোগ অস্বীকার করেছে টিএমসি। কিন্তু অভিযোগকারী নারকেলডাঙার বাসিন্দা শিবশঙ্কর দাস ও তাঁর ছেলে দীপক দাসের দাবি, প্রোমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য তাঁদের দেখা করতে ডেকেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও বিধায়ক পরেশ পাল। কিন্তু তাঁর ছেলেরা কেউ তাতে রাজি হয়নি। তারপরেই তাঁদের বাড়িতে চড়াও হয় পরেশ পালের অনুগামীরা। প্রায় শ দুয়েক ছেলে তাঁদের বাড়িতে এসে গতকাল রাতে চড়াও হয়। দীপক দাসকে বেধড়ক মারধর করা হয়। বাড়ির বউকে মারধর করা এমন কি শিশুদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

কিন্তু নারকেলডাঙার ঘটনায় সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক পরেশ পাল।। তঁার পাল্টা দাবি শিবশঙ্কর দাস নামে কাউকে তিনি চেনেন না। এত বড় বিধানসভা এলাকায় কোথায় কে বাস করেন তা জানা সম্ভব নয়। আসল অভিযুক্তদের গ্রেফতার করুক পুলিশ। পাল্টা চাপ দিয়েছেন পরেশ পাল। এদিকে কাউন্সিলর স্বপন সমাদ্দারের দাবি, মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বাড়িওয়ালা-ভাড়াটের মধ্যে গণ্ডগোলের কারণেই এই ঘটনা। এদিকে আবার পুলিশের দাবি িলখিত অভিযোগ দায়ের করা হলে পদক্ষেপ করা হবে। যদি এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানায় বিক্ষোভ মহিলা মোর্চার

থানায় বিক্ষোভ মহিলা মোর্চার

এদিকে বিজেপির মহিলা মোর্চা ঘটনার প্রতিবাদে তীব্র বিক্ষোভ দেখিয়েছেন নারকেল ডাঙা থানার সামনে। তাঁদের দাবি যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের প্রকাশ্যে আনতে হবে। এরা কেউ টিএমসির কিনা তা জানতে চান তাঁরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। কিছুতেই বিক্ষোভ প্রত্যাহার করতে নারাজ তাঁরা। শেষে পুলিশি হস্তক্ষেপে মহিলা মোর্চার বিক্ষোভ থামে। দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

বিজেপি করাতেই পাশবিক অত্যাচার

বিজেপি করাতেই পাশবিক অত্যাচার

এদিকে খবর পেয়েই বিজেপি কর্মীর স্ত্রীকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রসূতির শারীিরক অবস্থার খোঁজ নেন। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। ঘটনার তীব্র িনন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুধু মাত্র বিেজপি করে বলে এরকম পাশবিত অত্যাচার চালানো হল এক মহিলার উপরে এটা মেনে নেয়া যায় না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+