রাজ্যসভার দুটি আসনেই জয়ী বিজেপি, আহমেদ প্যাটেলের আসনও ধরে রাখতে ব্যর্থ কংগ্রেস

গুজরাটের দুটি রাজ্যসভা আসন থেকেই জয়লাভ করল বিজেপি। একটি আসন পাঁকা হয়েছিল প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা আহমদ প্যাটেলের মৃত্যুর কারণে।

গুজরাটের দুটি রাজ্যসভা আসন থেকেই জয়লাভ করল বিজেপি। একটি আসন পাঁকা হয়েছিল প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা আহমদ প্যাটেলের মৃত্যুর কারণে। দু'জন ডামি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় গুজরাট থেকে বিজেপি প্রার্থী রাম মোকারিয়া এবং দীনেশ আনাদাদিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজ্যসভায়।

রাজ্যসভা দুটি আসনেই জয়ী বিজেপি, ব্যর্থ কংগ্রেস

রিটার্নিং অফিসার সিবি পান্ড্যে জানিয়েছেন, শনিবার বিজেপি-র দু'জন ডামি প্রার্থী রজনীকান্ত প্যাটেল এবং কিরীট সোলঙ্কি তাদের মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল এবং বিজেপি নেতা অভয় ভরদ্বজের মৃত্যুতে এই নির্বাচনের প্রয়োজনীয়তা হয়েছিল।

দুটি আসনের জন্য উপ-নির্বাচন পৃথকভাবে অনুষ্ঠিত হয়। ১৮২ সদস্যের গুজরাট বিধানসভায় ৬৫ জন বিধায়ক থাকার কারণে কোনও আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল না কংগ্রেসের। ফলে কোনও প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। বিজেপির ১১১ জন বিধায়ক রয়েছে গুজরাট বিধানসভায়। ফলত জয়ী হয় বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+