ওড়ালেন দিলীপের কথা! কোন পথে পশ্চিমবঙ্গে ২০২১-এ জয়, ব্যাখ্যা করলেন কৈলাস

রাজ্য বিজেপি বিভিন্ন সদস্যের অবস্থান নিয়ে সংবাদ মাধ্যমে নানা জল্পনা। এরই মধ্যে দিলীপ ঘোষ দাবি করেছিলেন তিনি একাই রাজ্যে পরিবর্তন আনতে পারবেন। যদিও তা মানতে রাজি নন, পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক কৈলাস

রাজ্য বিজেপি বিভিন্ন সদস্যের অবস্থান নিয়ে সংবাদ মাধ্যমে নানা জল্পনা। এরই মধ্যে দিলীপ ঘোষ দাবি করেছিলেন তিনি একাই রাজ্যে পরিবর্তন আনতে পারবেন। যদিও তা মানতে রাজি নন, পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি টিম ওয়ার্কেই জোর দিয়েছেন।

দিলীপ ঘোষের দাবি

দিলীপ ঘোষের দাবি

দিন কয়েক আগে সংবাদ মাধ্যমের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, তিনি একাই রাজ্যে পরিবর্তন আনতে পারবেন। তিনি আরও বলেছিলেন, যদি কারও আত্মবিশ্বাস না থাকে তিনি বাড়িতে বসে থাকুন। তিনি মুখ্যমন্ত্রী হলে যেন ওরা বাড়িতে মিষ্টি খেতে আসেন।

টিম ওয়ার্কেই ভরসা কৈলাসের

টিম ওয়ার্কেই ভরসা কৈলাসের

যদিও দিলীপ ঘোষের দাবি মানতে রাজি নন, রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছেন, টিম ওয়ার্কের ওপর ভর করেই রাজ্যে বিজেপি ২০২১-এর নির্বাচনে সাফল্য পাবে।

টিমের অধিনায়ক দিলীপ ঘোষ

টিমের অধিনায়ক দিলীপ ঘোষ

কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, দিলীপদা তাদের টিমের অধিনায়ক। পশ্চিমবঙ্গে তাঁদের দল টিম ওয়ার্কের জেরেই এগোচ্ছে। আর তাঁদের জয় আসবে এই টিম ওয়ার্কের জেরেই। দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয়।

সাংসদরা রয়েছে দলের সঙ্গেই

সাংসদরা রয়েছে দলের সঙ্গেই

অন্যদিকে দলের সাংসদদের তৃণমূলে যাওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, বিজেপির সব সাংসদই দলের সঙ্গে রয়েছেন। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সাংবাদিকদের ওপর প্রভাব খাটিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+