প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব! তৃণমূলকে চ্যালেঞ্জ করে পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ
প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব! তৃণমূলকে চ্যালেঞ্জ করে পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আগে থামিয়ে দেখান। দিলীপ ঘোষ জানিয়েছেন, দলের নেতা-কর্মীরা ঘরে ঘরে যাবেন। তারাই অনলাইনে বাংলাদেশি শরণার্থীদের ফর্ম পূরণ করে নাগরিকত্ব পেতে ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

'তৃণমূল বাংলা তথা ভারতের স্বার্থের বিরুদ্ধে'
দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল কংগ্রেস বাংলা তথা ভারতের স্বার্থের বিরুদ্ধে। রাজ্য বিজেপির সভাপতি বলেন, তিনি ও তাঁর দল দেখতে চান তৃণমূল দেশ এবং বাঙালিদের বিরুদ্ধে কতটা পরিমাণ যেতে পারে।

তৃণমূলকে চ্যালেঞ্জ
দিলীপ ঘোষ বলেন, যদি তৃণমূল বিজেপিকে বাধা দেওয়ার চেষ্টা করে, রাজ্যই তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব দেবে।

সিএএ নিয়ে হুমকির অভিযোগ
দিলীপ ঘোষ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইরা সিএএ প্রয়োগ করতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন। তারা এইধরনের কাজ করতে পারেন না। তাদের সেই ক্ষমতাও নেই।

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য
বিজেপি বাড়ি বাড়ি যাবে এবং মানুষকে ফর্ম পূরণ করতে সাহায্য করবে। একইসঙ্গে তিনি বলেন, ফর্ম পূরণ করা হবে অনলাইনে।
গতমাসে সংসদে নাগরিকত্ব নিয়ে নতুন আইন পাশ হয়ে গিয়েছে। যা লাগু হয়েছে ১০ জানুয়ারি থেকে। এই আইনের মাধ্যমে ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন এবং বুদ্ধিস্টদের নাগরিকত্ব দেওয়া হবে।












Click it and Unblock the Notifications