তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখার নির্দেশ শাহের, এপ্রিলের শেষেই নবান্ন অভিযানে নামছে বিজেপি
তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখার নির্দেশ শাহের, এপ্রিলের শেষেই নবান্ন অভিযানে নামছে বিজেপি
এপ্রিল মাসে নবান্ন অভিযানের ডাক দিল বিজেপি। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর ২২ অথবা ২৬ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। তবে
িঠক কোন দিন হবে নবান্ন অভিযান তা এখনও স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। এদিকে দিল্লিতে আজ সুকান্ত মজুমদাররা অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। সেখানে বগটুই কাণ্ডের ঘটনার নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ জানিয়েছেন তাঁরা। তাতেই শাহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই জারি রাখার নির্দেশ দিয়েছেন।

বগটুই হত্যাকাণ্ডের পর রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছিলেন তিনি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল বঙ্গ বিজেপির সাংসদদের। আগের দিন জেপি নাড্ডার সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট জমা দিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল। সেই রিপোর্টে তাঁরা অনুব্রত মণ্ডলের গ্রেফতারি দাবি করেছেন। তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তাঁরা।

বৃহস্পতিবার তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে অমিত শাহ তাঁদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই জারি রাখার নির্দেশ দিয়েছেন। তারপরেই এপ্রিল মাসের শেষে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বিজেপি নেতারা। সম্ভবত ২২ অথবা ২৬ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে এই নবান্ন অভিযান করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা।
রামপুরহােটর হত্যাকাণ্ড নিয়ে তৎপর মোদী সরকার। প্রকাশ্যে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এমনকী লোকসভা অধিবেশনেও প্রকাশ্যে অমিত শাহ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এদিকে এই ঘটনার সিবিআই তদন্ত নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বিজেপির প্রতিনিধি দলের এই রিপোর্ট সিবিআইের তদন্তকে প্রভাবিত করবে। একই সঙ্গে তাঁর অনুরোধ কেন অনুব্রত মণ্ডলকে টার্গেট করা হচ্ছে।












Click it and Unblock the Notifications