তৃণমূলের মতো বিজেপিও ২১ জুলাই পালন করবে শহিদ দিবস, প্রস্তুতি তুঙ্গে

তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এবার বা়ড়তি উদ্যোগে ২১ জুলাই (21 july) পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)। তবে শহিদ দিবস (shahid diwas) পালন নিয়ে তৃণমূলকে ছাড় দিতে নারাজ বিজেপি (bjp)। তারাও এবার শহিদ দিবস

তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এবার বা়ড়তি উদ্যোগে ২১ জুলাই (21 july) পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)। তবে শহিদ দিবস (shahid diwas) পালন নিয়ে তৃণমূলকে ছাড় দিতে নারাজ বিজেপি (bjp)। তারাও এবার শহিদ দিবস পালন করতে চলেছে। ২১ জুলাই বুধবার কীভাবে এই কর্মসূচি পালন করা হবে, তাও চূড়ান্ত করে ফেলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ

রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ

২ মে ভোটের ফল বেরনোর দিন থেকেই বিজেপি জেলায় জেলায় হিংসার অভিযোগ করে আসছে। বিজেপির অভিযোগ অনুযায়ী, এই হিংসা যে শুধু জেলায় হয়েছে তাই নয়, খোদ কলকাতাতেও হয়েছে। বিজেপি প্রার্থীর ওপর হামলা হয়েছে। প্রার্থীর বাড়ি ভাঙচুর হয়েছে। হিংসার পর্যবেক্ষণে হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি করে দেওয়া দলই রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে।

 পঞ্চায়েত ভোটের সময় থেকেই হিংসা

পঞ্চায়েত ভোটের সময় থেকেই হিংসা

২০১৮-কে রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় থেকেই হিংসার ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ বিজেপির। সেই সময় থেকে এখনও পর্যন্ত ১৮০ জন বিজেপি নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। তবে ২০১৮-তে হিংসা নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা মুকুল রায় এখন পুরনো দলে ফিরে গিয়েছেন।

তৃণমূলের পাল্টা বিজেপির কর্মসূচি

তৃণমূলের পাল্টা বিজেপির কর্মসূচি

১৯৯৩ সালের ২১ জুলাই ধর্মতলায় যুব কংগ্রেসের কর্মসূচি হিংসাত্মক হয়ে উঠলে পুলিশ গুলি চালায়। সেই সময় পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়। এরপর ১৯৯৪ সাল থেকে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই শহিদ দিবস পালন করে আসছেন। এবার সেই দিনেই দলের মৃত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপি তৃণমূলের পাল্টা কর্মসূচি নিতে চাইছে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার বেলা ১১ টা থেকে ১ পর্যন্ত বিজেপির কর্মসূচি।

থাকবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী

থাকবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী

একদিকে যেমন দিল্লি থেকে সেই কর্মসূচিতে ভার্চুয়ালি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ থাকবেন, অন্যদিকে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। থাকবেন বিজেপির অন্য নেতারাও। এব্যাপারে ইতিমধ্যেই জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে। খানিকটা তৃণমূলের মতোই জেলা দফতরে বড় স্ক্রিন লাগিয়ে অনুষ্ঠান করার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+