রাজ্যসভায় সুস্মিতা দেবের বিরুদ্ধে প্রার্থী নয়, বিজেপির 'ফোকাস' নিয়ে ব্যস্ত শুভেন্দু অধিকারী
রাজ্যসভায় সুম্মিতার দেবের বিরুদ্ধে প্রার্থী নয়, বিজেপির 'ফোকাস' নিয়ে ব্যস্ত শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় (rajyasabha) তৃণমূলের (trinamool congress) সুম্মিতা দেবের (sushmita deb) বিরুদ্ধে কোনও প্রার্থী দিচ্ছে না বিজেপি (bjp)। এদিন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। প্রসঙ্গত এদিন সুম্মিতা দেব বিধানসভায় গিয়ে তাঁর মনোনয়ন জমা দেন।

ফলাফল পূর্ব নির্ধারিত
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না বিজেপি। কেননা ফলফল পূর্ব নির্বারিত। প্রসঙ্গত সুম্মিতা দেবকে তৃণমূল প্রার্থী ঘোষণার পরে শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছিলেন, বিষয়টি নিয়ে তিনি কোনও কথা বলতে পারবেন না। দলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার পরেই তা জানানো হবে। আসন সংখ্যার নিরিখে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুম্মিতা দেবই যে জিতবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

ফোকাসে মমতা বন্দ্যোপাধ্যায়
এবারের বিধানসভা নির্বাচনে আগে থেকেই কার্যত ঠিক হয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দেন তিনিই সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হলে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫০ হাজারের বেশি ভোটে হারানোর। কিন্তু শেষ পর্যন্ত প্রায় দুহাজারের মতো ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এরপর ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম মুখ্যমন্ত্রী যিনি নির্বাচিত না হয়েও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। যা নিয়ে শুভেন্দু অধিকারী থেকে অধীর চৌধুরী এবং বামেরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন।

মনোনয়ন পেশ সুম্মিতা দেবের
সোমবার দুপুরে বিধানসভায় গিয়ে মনোনয়ন পেশ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুম্মিতা দেব। বিজেপি প্রার্থী না দেওয়ায় রাজ্যসভায় একটি আসনের উপনির্বাচনে সুস্মিতা দেবের জয়ের ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। তাঁর মনোনয়ন পরীক্ষার পরে, মনোনয়ন জমা দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে, তাঁকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।

রাজ্যসভায় উপনির্বাচন ৪ অক্টোবর
কংগ্রেসের জাতীয় মুখপত্র থাকা ছাড়াও মহিলা কংগ্রেসের প্রধান ছিলেন সুম্মিতা। সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সুম্মিতা দেব। তারপরেই তাঁকে রাজ্যসভায় মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে প্রার্থী বলে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। অসমের শিলচরের প্রাক্তন সাংসদকে তৃণমূলের তরফে অসম এবং ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং আসন থেকে জয়ী হয়ে মানস ভুঁইয়া এখন রাজ্যের মন্ত্রী। তিনি রাজ্যসভার আসনে ইস্তফা দিয়েছেন।
৪ অক্টোবার সারা দেশে রাজ্যসভার ছটি আসনে উপনির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গের একটি আসনে নির্বাচন রয়েছে।












Click it and Unblock the Notifications