আম্ফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ নিয়ে ছোট ঘটনার তত্ত্ব! ২০২১-এর পর পগার পার হবে বিজেপি,বললেন মমতা
ত্রাণে দুর্নীতি নিয়ে ফের ছোট ঘটনার তত্ত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, তিনটি ছোট ঘটনা ঘটেছে। যা নিয়ে রাজনৈতিক উদ্দেশে চাপানউতোর চলছে। বিরোধীদের বিরুদ্ধে এই ভাষাতেই এদিন
ত্রাণে দুর্নীতি নিয়ে ফের ছোট ঘটনার তত্ত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, তিনটি ছোট ঘটনা ঘটেছে। যা নিয়ে রাজনৈতিক উদ্দেশে চাপানউতোর চলছে। বিরোধীদের বিরুদ্ধে এই ভাষাতেই এদিন আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ২০২১-এর নির্বাচনে বিজেপি হারবে বলেও জানিয়েছেন তিনি।

দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়
পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে আমল দিতে পাননি পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন রাজ্যের ৮০ হাজার বুথের মধ্যে বড় জোর হাজার বুথে দুর্নীতির অভিযোগ উঠেছে।

পঞ্চায়েতে দুর্নীতি বাম আমলের মেকানিজম
এদিন পঞ্চায়েতে দুর্নীতি প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি বাম আমলের মেকানিজম। তবে তিনি দলের ৯০ শতাংশ চোর তাড়িয়েছেন বলেও দাবি করেছেন। বর্তমানে আম্ফানের ত্রাণ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল শাসিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন বিরোধীরা। সেপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকটি ছোট ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। তবে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বিজেপিকে আক্রমণ
হাজরা মোড়ে সরকারি অনুষ্ঠান থেকে তিনি কেন্দ্রে ও বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যের বাম ও কংগ্রেসকে নিয়েও সরব হয়েছেন। তিনি বলেছেন, বিজেপি ২১-এর পরে পগার পার হবে।

স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে আয়ুষ্মাণ ভারতের তুলনা
মুখ্যমন্ত্রী বলেছেন, আয়ুষ্মাণ ভারত প্রকল্পে রাজ্য সরকার ৬০ শতাংশ টাকা দেয় আর কেন্দ্র দেয় ৪০ শতাংশ টাকা। এই প্রকল্পের সঙ্গে বাংলা যুক্ত হলে দেড় কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেতেন দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে ২ বছর আগে। সেই প্রকল্পে রাজ্যের সাড়ে সাত কোটি মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন। ভেলোর এবং এইমসেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে। এর প্রিমিয়ামের পুরোটাই রাজ্য সরকারকে দিতে হয় বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications