ভোটে জিতেই নবান্নে যাবে বিজেপি, জোরালো বার্তা শুভেন্দু অধিকারীর

রাজ্যে চার বিধানসভা উপ নির্বাচনে পর্যুদস্ত হয়েছে বিজেপি। হারের কারণ ব্যাখ্যা করলেন। বাংলার দুষ্কৃতীরাজকে দুষলেন শুভেন্দু অধিকারী। বাংলার গণতন্ত্র ভূলুণ্ঠিত। গণতন্ত্র রক্ষা করার দায় রয়েছে। সংবিধান রক্ষা করতে হবে রাজ্যে। জোর গলায় এই দাবি তুললেন রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির অনুষ্ঠান। সেখানেই বুধবার বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে আসন কমেছে বিজেপির। বিধানসভা উপ নির্বাচনেও তৃণমূলের কাছে পর্যুদস্ত হয়েছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Suvendu Adhikari

ভোটের সময় তৃণমূলের গুন্ডারাজকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের দুষ্কৃতীরা ভোট লুট করেছে। ভোটার স্লিপ নিয়ে ভোট দিতে যাওয়া হয়েছে। এপিক কার্ড দেখানো হয়নি। হিন্দুদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। বহু জায়গায় হিন্দুরা ভোট দিতে পারেনি। মারাত্মক এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।

ভোট দিতে না পারা একশো জনকে নিয়ে গতকাল মঙ্গলবার রাজভবন গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে এই সব বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কাছেও এই বিষয়ে ই-মেইল করা হয়েছে। বুধবার এই কথা বললেন শুভেন্দু অধিকারী।

' যো হামারা সাথ, হাম উনকা সাথ', এই স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। এখন থেকে এই স্লোগান রাজ্যে বিজেপির কর্মী - সমর্থকরা প্রচার করবেন। এমন বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যে উপদ্রুত আইন চালু করতে হবে। এই দাবি আরও একবার জোর গলায় করেছেন শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গে বিজেপির পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর অমিত শাহ ওকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন শুভেন্দু "অনেক দূর পৌঁছে গিয়েছি আমরা।" রাজ্যে বিজেপির অবস্থান সম্পর্কে এই বার্তা বুধবার মঞ্চ থেকে দিয়েছেন শুভেন্দু।

জোর করে রাজ্য অধিকার করবে না বিজেপি। পিছনের দরজা দিয়ে নয়। ভোটে দিতে নবান্নে যাওয়া হবে। বুধবার জোর গলায় এই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+