বাংলায় বিজেপি শূন্য আসন পাবে, সোজা চ্যালেঞ্জ মমতার
বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি বাংলার কিছুই জানে না। এখানকার সংষ্কৃতি, কৃষ্টি কিচ্ছু বোঝে না। টাকার জোরে বাংলার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, বাংলায় দুর্গাপুজো সহ অন্যান্য পুজো হয় না। এটাকে সর্বৈব মিথ্যা বলে তিনি দাবি করেছেন। যদি এটা বিজেপির নেতারা প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি কেমন ফল করতে চলেছে।

বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপি নেতারা এই রাজ্য থেকে ২৩টি আসন গেরুয়া শিবির পাবে বলে দাবি করেছে। যেকোনওভাবেই বাংলায় বিজেপি তৃণমূলে থেকে বেশি আসন পাবে বলে হুঙ্কার ছেড়েছে বিজেপি।
বিজেপি নেতা মুকুল রায় তৃণমূল কংগ্রেসকে ২০টি আসনে নিচে নামিয়ে আনার দাবি করেছেন। মুকুল জানিয়েছেন, তৃণমূলকে সরিয়ে এবার রাজ্যে পরিবর্তন করে মানুষ বিজেপিকে আনতে চাইছে। বিজেপিকে ভোট দিতে মানুষ মন গড়ে ফেলেছে।
বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস দেখে মমতা বলেছেন, লোকসভা ভোটে এই রাজ্যে বিজেপি একটাও আসন পাবে না। ৪২টি আসনে বিজেপি শূন্য পাবে। এবারে একটাও আসন পাবে না বিজেপি।
বক্তৃতায় নির্বাচন কমিশনকেও তোপ দাগেন মমতা। বলেন, দেখে মনে হচ্ছে বিজেপিই কমিশন চালাচ্ছে। কারণ বিজেপিই বলে দিচ্ছে কখন ভোট হবে, কখন ফলাফল বেরোবে। কমিশনকে তিনি পরামর্শ দেন, আপনারাই ঠিক করুন, কবে মানুষ ভোট দেবে, কবে ফলাফল বেরোবে।












Click it and Unblock the Notifications