বিজেপিতে অশনি-সংকেত শোভনের ঘরওয়াপসির প্রথম পদক্ষেপে, খেল দেখালেন মমতা

শোভন চট্টোপাধ্যায় কি তাহলে সত্যিই ‘ঘরে’ ফিরবেন ! বিজেপি ছেড়ে ফিরবেন তৃণমূল কংগ্রেসে! রাজনৈতিক মহল মনে করছে, সত্যিই যদি তাই হয় তবে রাজ্য বিজেপির কাছে এটা হবে অশনি সংকেত!

শোভন চট্টোপাধ্যায় কি তাহলে সত্যিই 'ঘরে' ফিরবেন ! বিজেপি ছেড়ে ফিরবেন তৃণমূল কংগ্রেসে। ভাইফোঁটার দিন হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের আগমনে এমনই জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, সত্যিই যদি তাই হয় তবে রাজ্য বিজেপির কাছে এটা হবে অশনি সংকেত!

রাজনৈতিক মহল উল্টো সুর গাইছে

রাজনৈতিক মহল উল্টো সুর গাইছে

শোভনের এই পদক্ষেপ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যতই সাফাই দেন, রাজনৈতিক মহল উল্টো সুর গাইছে। রাজনৈতিক মহল মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভনের আগমন বিজেপির কাছে অশনি-সংকেত। বিজেপি ছেড়ে এমনিতেই তৃণমূলে ফেরার একটা রেওয়াজ চলছেই। এরপর যদি শোভন যান বিজেপির মুখ লুকানোর জায়গা থাকবে না।

যাওয়া-আসার জল্পনায় শোভন

যাওয়া-আসার জল্পনায় শোভন

১৪ আগস্ট বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে ও বৈশাখীকে নিয়ে বিতর্ক দানা বাঁধে। দেবশ্রী রায়কে নিয়ে বিতর্কের শুরু। তারপর শোভনের সংবর্ধনা মঞ্চ থেকে ডাল-ভাত বিতর্কে সুর পঞ্চমে ওঠে। ক্রমেই দূরে সরে যেতে থাকেন শোভন। বিজেপিতে গিয়ে মুক্ত বাতাস পাননি মমতার স্নেহের কানন। শেষমেশ জল্পনা শুরু হয় তাঁর ঘরওয়াপসি নিয়ে।

শোভনের ঘরওয়াপসির প্রথম পদক্ষেপ!

শোভনের ঘরওয়াপসির প্রথম পদক্ষেপ!

রাজনৈতিক মহল মনে করছে, এদিন শোভনের ঘরওয়াপসির প্রথম পদক্ষেপ ঘটে গেল ভাইফোঁটায় মমতার বাড়িতে পদার্পণ করে। অদূর ভবিষ্যেত তিনি যে ফের তৃণমূলের ভিড়তে চলেছেন, সেই ইঙ্গিত দিয়েই রাখলেন তিনি। এদিন রাজনৈতিক মহল আরও একটি সময়োপযোগী একটা প্রশ্ন তুলে দিল, আদৌ কি বিজেপিতে ছিলেন শোভন! এখন ফের জল্পনা শুরু হয়ে গেল তাঁর তৃণমূলে ফেরা নিয়ে।

শোভন-মমতা সাক্ষাৎ প্রসঙ্গে দিলীপ

শোভন-মমতা সাক্ষাৎ প্রসঙ্গে দিলীপ

বিজেপি রাজ্য সভাপতি বলেন, এটা নিতান্তই একটা সৌজন্য। দীর্ঘদিন শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ছিলেন। বরাবর ভাই হয়ে ফোঁটা নিয়েছেন দিদির কাছে। তাই এবারও দিদির ডাক ফেলতে পারেননি। একান্তই ব্যক্তিগত সম্পর্ক থেকে শোভনদা গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দিদির হাতে ফোঁটা নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+