রাজ্যে ৩৫ টি আসন, দেশে ৪০০ বেশি আসন বিজেপি পাবে আগামী লোকসভায়, দাবি লকেটের

বছর ঘুরলেই লোকসভা ভোট। আর আগামী লোকসভা ভোটে চারশোর বেশি আসনে ভারতীয় জনতা পার্টি জিতবে। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের জন্য ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। জোরের সঙ্গে এই কথাই বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের আগে বঙ্গ বিজেপিতে কিছুটা অশান্তির মেঘ। নতুন - পুরনোর দ্বন্দ্ব ফের ফিরে এসেছে বঙ্গ বিজেপিতে। সেই বিষয়েও মুখ খুললেন হুগলির সাংসদ।

Locket Chatterjee

বাঁকুড়ায় বিজেপির এক দলীয় কর্মসূচি ছিল। সেখানেই যোগ দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দলের কর্মসূচি থেকে আগামী দিনের ভূমিকা। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লকেট। আগামী লোকসভা ভোট থেকে কালীঘাটের কাকু, কামদুনি কাণ্ড একাধিক বিষয়ে মন্তব্য করেছেন তিনি।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট দিয়েছে বাংলায় ৩৫ টি আসন জিততে হবে। সেই লক্ষ্যেই বিজেপি শিবির কাজ শুরু করে দিয়েছে। এমনই দাবি রাজ্য নেতৃত্বের। সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন রাজ্যে ৩৫ টি আসন লোকসভা নির্বাচনে বিজেপি পাবে। বর্তমানে এই রাজ্য থেকে ১৯ টি লোকসভা আসন বিজেপির আছে।

আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জেতার বিষয়েও সম্পূর্ণ আশাবাদী লকেট। গতবার স্লোগান উঠেছিল, আপ কি বার ৩০০ পার। এবার চারশোর বেশি আসন পাবে বিজেপি। এমনই দাবি করেছেন লকেট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। আগাম ভবিষ্যদ্বানী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলায়।

বহুচর্চিত 'কালীঘাটের কাকু'কে নিয়ে প্রশ্ন করা হলে লকেট বলেন, ইডি-সিবিআই এর হাত থেকে বাঁচতে উনি সরকারি হাসপাতালে আশ্রয় নিয়েছেন। শাসক দল চাইছে ওনার মুখ থেকে কোন কথা যেন বার না হয়।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এগিয়ে চলেছে। তাকে আটকানোর চেষ্টা হচ্ছে। অভিযোগ তুলে বিজেপি সাংসদ বলেন, কিছুই হবেনা। 'নিট ফল শূন্য' বলে তিনি দাবি করেন।কামদুনি কাণ্ডে তিনি বলেন, আদালতের রায় মানতে হবে। তবে ওই রায় এই রাজ্যের মেয়েদের পক্ষে চিন্তার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+