উপ নির্বাচনে চারটি আসনেই বিজেপি ভালো ফল করবে, দাবি সুকান্তর
চারটে বিধানসভা আসনেই বিজেপি ভালো ফল করবে। প্রত্যাশা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। লোকসভা নির্বাচনে বিজেপি বহু আসন রাজ্যে হাতছাড়া করেছে। সেই বিষয়ে খুব একটা বক্তব্য রাখতে চাননি সুকান্ত মজুমদার। আগামী মাসে রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন। ভালো ফল করবেন তারা। এ কথা বললেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী।
লোকসভা নির্বাচনে রাজ্যে কার্যত পর্যুদস্ত হয়েছে বঙ্গ বিজেপি। তৃণমূল কংগ্রেস ২৯ টি আসনে জয়ী হয়েছে। মাত্র ১২ টি আসনে গেরুয়া শিবির আটকে গিয়েছে। কিন্তু কোনওভাবেই হতাশ নন সুকান্ত মজুমদার। সামনেই চারটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সেই উপ নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে লড়াইয়ে নামছে বিজেপি।

স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার ছুটির দিন সকালে মধ্য কলকাতার জোড়াসাঁকোতে এলেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। এরপরে যান কলেজ স্ট্রিট। বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করেন তিনি।
তৃণমূল কংগ্রেস ও বামেরা উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছ। তৃণমূল প্রচারে নেমে পড়েছে। কিন্তু বিজেপি এখনও প্রচার করতে নামেনি। তারা প্রার্থীও দিতে পারেনি এখনও। রবিবার সকালে কুণাল ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপিকে খোঁচাও দিয়েছেন। সুকান্ত মজুমদার জানিয়েছেন, দিন কয়েকের মধ্যেই বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হবে।
এবার কি শান্তিপূর্ণ নির্বাচন দেখা যাবে বঙ্গে? সেই প্রশ্ন সুকান্ত মজুমদারকে করা হয়েছিল। বাংলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ কি হয়েছে? তৃণমূল কংগ্রেস শান্তিতে ভোট করতে দেয়? খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। "পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন সোনার পাথর বাটি। আপনি ভাবছেন এটাই তো অবাক কান্ড।"
কেন্দ্রের নতুন শিক্ষা নিতে নিয়ে আরও একবার বার্তা দিলেন সুকান্ত মজুমদার। কংগ্রেস আমলের তৈরি শিক্ষানীতিতে ঘুণ, মরচে ধরে গিয়েছে। নতুন শিক্ষানীতি তৈরি হয়েছে। তাকে ইমপ্লিমেন্ট করার এখন কাজ চলছে। জানালেন সুকান্ত। সেদিন তাঁর সঙ্গে ছিলেন সদ্য লোকসভা ভোটে পরাজিত প্রার্থী তাপস রায়।












Click it and Unblock the Notifications