লক্ষ্য ২০২১! রাজ্য কমিটিতে রদবদলের পথে বিজেপি, কে থাকছেন কে বাদ যাচ্ছেন
দেখতে দেখতে ২০১৯-এর বিদায় হয়ে গেল, এসে গেল ২০২০। সাকুল্যে আর বছরে দেড়েক পরেই ২০২১ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তপতি আর দেরি না করে শুরু করে দিতে চাইছে বিজেপি।
দেখতে দেখতে ২০১৯-এর বিদায় হয়ে গেল, এসে গেল ২০২০। সাকুল্যে আর বছরে দেড়েক পরেই ২০২১ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তপতি আর দেরি না করে শুরু করে দিতে চাইছে বিজেপি। সামনেই রাজ্য সভাপতি নির্বাচন। তারপরই রাজ্য কমিটি গঠন করে বিধানভা দখলের লক্ষ্যে ঝাঁপাবে বিজেপি।

নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপিকে
বিজেপির লক্ষ্য রাজ্যের বিধানসভা অন্তত ২০০ আসন পাওয়া। লোকসভার সাফল্যের নিরিখে ১২৯টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। প্রায় ৫০টি আসনে তৃণমূলের থেকে সামান্য ভোটে পিছিয়ে বিজেপি। এইসব আসনে জয় পেতে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ঝাঁপাতে হবে বিজেপিকে।

রাজ্য কমিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা
নতুন বছরের শুরুতেই তাই রাজ্য কমিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। এখন আলোচনা চলছে, কাদের রাখা হবে এই কমিটিতে। কারা পাবেন প্রাধান্য। রাজ্য কমিটিকে গতিশীল করতে হবে। সেজন্য তরুণ মুখের প্রয়োজন। প্রয়োজন অভিজ্ঞতাও। সবদিক মাথায় রেখেই সমস্ত শ্রেণির নেতৃত্বকে গুরুত্ব দিয়েই এই কমিটি গঠন করা হবে।

নিষ্ক্রিয় কাউকেই কমিটিতে চাইছে না বিজেপি
শুধুমাত্র পদ অলঙ্কৃত করে রেখেছেন যাঁরা, তাঁদের বিদায় জাননো হবে। অর্থাৎ নিষ্ক্রিয় কাউকেই কমিটিতে চাইছেন না বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। গুরুত্ব পেতে পারেন আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ থেকে আসা কিছু নেতারা। হিন্দু সংহতি থেকে কয়েকজনকে আনার কথাও ভাবা হচ্ছে রাজ্য কমিটিতে।

২০২১-এর দিকে চেয়ে মূল সংগঠন সাজানো হবে
সবার আগে রাজ্য সভাপতি নির্বাচন করা হবে। তারপর তাঁর সম্মতি নিয়েই নতুন কমিটি গঠন করা হবে। রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন অন্য সংগঠন থেকে কাদের মূল সংগঠনে আনা যায়। রাজ্য সভাপতিকে স্বাধীনতা দেওয়া হবে কমিটি গঠনের, তবে নিয়ন্ত্রণও রাখা হবে ২০২১-এর দিকে চেয়ে।

নতুন কমিটিতে কে থাকবেন, কে বাদ যাবেন, কে আসবেন
নতুন কমিটিতে কে থাকবেন, কে বাদ যাবেন, কে আসবেন, সেই ছবি এখনও স্পষ্ট হয়নি। তবে এটা পরিষ্কার যে হিন্দুত্ববাদী সংগঠনে সদস্যরা এবার কমিটিতে গুরুত্ব পাবেন। মোট কথা ২০২১-এর লক্ষ্যে বিজেপি পরিকল্পনা কষে এগোচ্ছে। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।












Click it and Unblock the Notifications