কোনও অপেক্ষা নয়, শুরু তৃণমূলের সঙ্গে টক্কর! আজ বেহালা ও হাওড়ায় মিছিলের ডাক বিজেপির
আর কোন অপেক্ষা নয়। মিছিলে তৃণমূলের সঙ্গে টক্কর শুরু বিজেপির। একদিকে এদিন যেমন যাদবপুর থেকে তৃণমূলের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল, ঠিক তেমনই দুপুরে ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড থেকে নাগরি
আর কোন অপেক্ষা নয়। মিছিলে তৃণমূলের সঙ্গে টক্কর শুরু বিজেপির। একদিকে এদিন যেমন যাদবপুর থেকে তৃণমূলের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল, ঠিক তেমনই দুপুরে ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিল বের করতে চলেছে বিজেপি। তবে দুই মিছিলের জেরে শহরের যানবাহনের যে কাহিল অবস্থা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বেহালায় বিজেপির মহামিছিল
নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মহামিছিলে আয়োজন করেছে বিজেপির দক্ষিণ শহরতলী শাখা। শাখার সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঠাকুরপুকুরের থ্তি-এ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি যাবে বেহালা থানা পর্যন্ত। মিছিলে থাকার কথা রয়েছে বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরার।

হাওড়াতেও মিছিলের ডাক
এদিন হাওড়াতেই মিছিলের ডাক দিয়েছে বিজেপি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভেদমূলক রাজনীতির প্রতিবাদে মিছিলেন নেতৃত্ব দেবেন রাজু বন্দ্যোপাধ্যায়। কদমতলা থেকে শুরু হয়ে মিছিল যাবে হাওড়া ময়দান পর্যন্ত।

দেশব্যাপী বিজেপির প্রচার
দলের সহ সভাপতি দুষ্যন্ত গৌতম এবং মুখপত্র সম্বিত পাত্র জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে নতুন নাগরিকত্ব আইন নিয়ে সচেতনতা প্রচার করবেন দলের কর্মীরা।
দলের মুখপত্র সম্বিত পাত্র বলেছেন, দলের নেতারা কর্মীদের সঙ্গে মিলিত হবেন এবং তাঁদের হাতে নতুন আইন সম্পর্কে একটি করে বই তুলে দেবেন। তিনি বলেন বিজেপি তাদের অবস্থানের সঙ্গে বিরোধীদের দায়িত্বজ্ঞানহীন অবস্থানের তুলনা করবে বিভিন্ন জায়গায়।

২৩ ডিসেম্বর কলকাতায় মহামিছিল
দিলীপ ঘোষ জানিয়েছেন, ২৩ ডিসেম্বর কলকাতায় মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। তবে মিছিল কোথা থেকে কোথায় যাবে তা তিনি জানাননি। তবে মিছিলে একলক্ষ লোকের জমায়েত হবে বলে জানিয়েছেন তিনি। পরের দিনেই মিছিল হবে শিলিগুড়িতে।












Click it and Unblock the Notifications