রয়েছে একাধিক ইস্যু, জুনেই মমতার সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার পরিকল্পনা বিজেপির, সম্ভাব্য তারিখ নিয়ে জল্পনা

রাজ্যে ১৫ জুন পর্যন্ত লকডাউন না হলেও, লকডাউনের মতোই বিধিনিষেধ রয়েছে। ফলে রাস্তায় নেমে প্রতিবাদের রাস্তায় যেতে পারছে না রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি (bjp)। তবে তারপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে জোরদার আন

রাজ্যে ১৫ জুন পর্যন্ত লকডাউন না হলেও, লকডাউনের মতোই বিধিনিষেধ রয়েছে। ফলে রাস্তায় নেমে প্রতিবাদের রাস্তায় যেতে পারছে না রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি (bjp)। তবে তারপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে জোরদার আন্দোলনে (movement) নামতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) মমতার সরকারকে বিধানসভায় দমবন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

নেতা-কর্মীদের ওপরে হামলার অভিযোগ

নেতা-কর্মীদের ওপরে হামলার অভিযোগ

বিজেপির অভিযোগ করে আসছে ভোটের ফল ঘোষণার দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপিকর্মীদের ওপরে হামলা করা হচ্ছে। বহু বিজেপির নেতা-কর্মী ঘরছাড়া। বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে এই সময়ের মধ্যে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যপালও সরব হয়েছেন। তিনি সোমবার মুখ্যসচিব এইচকে দ্বিবেদিকে ডেকে পাঠিয়েছেন।

টিকা নিয়ে মিথ্যাচার রাজ্যের

টিকা নিয়ে মিথ্যাচার রাজ্যের

রাজ্যে টিকা নিয়ে রাজনীতির অভিযোগ করেছে বিজেপি। শুধু বিজেপিই নয় অন্য বিরোধীরাও একই অভিযোগ তুলেছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান লিখে না দিলে টিকা না পাওয়ার অভিযোগও উঠেছে। অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকারের অভিযোগ কেন্দ্র পর্যাপ্ত টিকা পাঠাচ্ছে না। পাল্টা বিজেপির দাবি, কেন্দ্র টিকা পাঠালেও রাজ্য সরকার তা দিয়ে উঠতে পারছে না। আৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে টিকা দেওয়ার যে সংখ্যার কথা বলছেন, তার বেশিরভাগটাই কেন্দ্রের দেওয়া বলে দাবি করেছে বিজেপি।

 ১৯ জুন থেকে পথে নামার পরিকল্পনা

১৯ জুন থেকে পথে নামার পরিকল্পনা

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে লকডাউনের পরিস্থিতি উঠলেই একাধিক ইস্যুতে রাস্তায় নামতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের তরফে জেলা জেলায় আন্দোলন সংগঠিত করার জন্য বার্তা পাঠানো হয়েছে। যদিও ইতিমধ্যেই বিজেপি ত্যাগ না করেও, মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বলেছেন, জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন। এই মন্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ।

বিধানসভায় সরকারের দমবন্ধ করা হবে

বিধানসভায় সরকারের দমবন্ধ করা হবে

শুধু রাস্তায় নেমে আন্দোলনই নয়, বিধানসভার ভিতরেও বিজেপি লড়াই চালাবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বিজেপি বিধায়কদের যে সংখ্যা রয়েছে, সেই সংখ্যা দিয়েই বিজেপি বিধানসভার মধ্যে তৃণমূলের দমবন্ধ করে দেবে। তিনি বলেছেন, বিজেপি রাজ্যে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। বিধানসভার মধ্যে যেমন দমবন্ধ করা হবে, বাইরেও আন্দোলন করা হবে। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে অত্যাচার ও লুঠ সংগঠতি করে মানুষকে অসুবিধায় ফেলার অভিযোগ তিনি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+