দলের নবান্ন অভিযানে মমতার স্ট্র্যাটেজি ধরে ফেলেছে বিজেপি! নেতা,কর্মীদের আগে ভাগেই করা হল সতর্ক
বুধবার প্রথমে নবান্ন(nabanna) বন্ধের নোটিস, পরে রাতে বিজেপিকে(bjp) কর্মসূচি বন্ধ করতে অনুরোধ। এ যে কেবল সরকারি পদক্ষেপ নয়, তা বুঝতে পারছে বিজেপি নেতৃত্ব। তাদের মতে এসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamat
বুধবার প্রথমে নবান্ন(nabanna) বন্ধের নোটিস, পরে রাতে বিজেপিকে(bjp) কর্মসূচি বন্ধ করতে অনুরোধ। এ যে কেবল সরকারি পদক্ষেপ নয়, তা বুঝতে পারছে বিজেপি নেতৃত্ব। তাদের মতে এসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কৌশল। তাই অভিযানের সময়েও পুলিশের পদক্ষেপ সম্পর্কে দলের নেতাদের সতর্ক করা হয়েছে।

ভয় পেয়েছেন মমতা
বুধবার বিকেলেই দেওয়া হয়েছিল ২ দিন নবান্ন বন্ধের নোটিশ। তারপর থেকে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপি নেতারা বলতে শুরু করেছেন ভয় পেয়েছেন মমতা। এমন কী যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য কলকাতায় আসার পরেও সেই একই কথা বলেছেন। তিনি আরও বলেছিলেন, এই ভয় সবার পক্ষেই মঙ্গল।

বিজেপিকে বিশৃঙ্খল দল প্রমাণে মরিয়া তৃণমূল
বিজেপিকে দেওয়া প্রশাসনের চিঠিতে সুপ্রিম কোর্টের শাহিনবাগ রায় এবং মহামারী আইনের উল্লেখে বিজেপি নেতারা বুঝতে পারছেন, ফের তাদেরকে বিশৃঙ্খল দল প্রমাণে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। যেমনটি হয়েছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের কলকাতা সফরের সময়। কলেজস্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। তাই এবারে আগে ভাগে ৪ মিছিলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

বিজেপির তরফে সতর্কবার্তা
চারটি মিছিল যাবে নবান্নের উদ্দেশে। তা আটকাতে ইতিমধ্যেই পুলিশের তরফে ব্যারিকেড করা হয়েছে। তা ভাঙতে যুব মোর্চার কর্মীরা যে ঝাঁপিয়ে পড়বেন, তা বলার অপেক্ষা রাখেন না। কিন্তু বিজেপি নেতারা সতর্ক করেছেন। দলের কর্মীরা এমন কিছু করে না বসেন, যাতে সাধারণ মানুষের কাছে বিজেপির সম্পর্কে কোনও ভুল বার্তা যায়। এব্যাপারে সরকারি সম্পত্তি নষ্ট থেকে বাসে আগুন দেওয়ার মতো ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

রাজ্যে দুই আইনের অভিযোগ
বিজেপি নেতাদের অভিযোগ রাজ্যে দুই আইন চলছে। একদিকে করোনা পরিস্থিতি অমান্য করে জেলা জেলায় তৃণমূলের মিছিল মিটিং চলছে। অন্যদিকে, বিজেপিকে চিঠি দিয়ে মহামারী আইনের কথা উল্লেখ করা হচ্ছে। তাদের অভিযোগ, রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ে ইতিমধ্যেই সরকারি পর্যায়ে কারচুপি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications