পিসি-ভাইপোকেই টার্গেট ‘দলছুট’ শুভেন্দু-শোভনের! কাঁটা দিয়ে কাঁটা তুলছে বিজেপি

পিসি-ভাইপোকেই টার্গেট ‘দলছুট’ শুভেন্দু-শোভনের! কাঁটা দিয়ে কাঁটা তুলছে বিজেপি

একুশের ভোটে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় বিজেপি। তৃণমূল ভাঙিয়ে এনে সদ্য প্রাক্তন তৃণমূল নেতাদের দিয়েই পিসি-ভাইপোকে আক্রমণ শানানোর কৌশল নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর পাশাপাশি শোভন-বৈশাখীও ধারাবাহিক রোড শো করে বিঁধছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

অভিষেক থেকে মমতা আক্রমণের অভিমুখ

অভিষেক থেকে মমতা আক্রমণের অভিমুখ

১৯ ডিসেম্বর ঘটা করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। সেই যোগদান মঞ্চ থেকেই তিনি বিঁধেছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর যত দিন গিয়েছেন তিনি আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আক্রমণের অভিমুখ ঘুরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও।

মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধেও তোপ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধেও তোপ শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন, তখন তো তাঁকে সরাসরি আক্রমণ করতেই হবে। সম্মুখ সমরে যখন অবতীর্ণ তাঁরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও যে আক্রমণের মুখে পড়বেন শুভেন্দুর, তা বলাই বাহুল্য। প্রতি সভা থেকেই তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধেও।

শোভনেরও নিশানায় মমতা ও অভিষেক

শোভনেরও নিশানায় মমতা ও অভিষেক

শুভেন্দু একা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন সম্প্রতি বিজেপিতে সক্রিয় হওয়া শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শোভনদেরও নিশানার অগ্রভাগে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ডায়মন্ড হারবারে জয়ের পিছনে শোভনের হাত ছিল বলেও মন্তব্য করেন তাঁরা।

কাঁটা দিয়ে কাঁটা তুলতে দলছুটদের ব্যবহার

কাঁটা দিয়ে কাঁটা তুলতে দলছুটদের ব্যবহার

মোট কথা, শোভন হোক বা শুভেন্দু, তৃণমূল-ত্যাগীদের দিয়েই মমতা-অভিষেককে বিঁধতে সিদ্ধহস্ত বিজেপি। বিজেপি কৌশল নিয়েছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে দলছুট তৃণমূল নেতাদেরই ব্যবহার করার। সেইমতো শুভেন্দু ও শোভনদের দিয়ে পিসি-ভাইপোকে লাগাতার আক্রমণ করা হচ্ছে। যাতে তৃণমূল নিজেদের দলছুট নেতাদের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+