একুশে তৃণমূল কংগ্রেস বধের ছক! বিজয়া সম্মিলনীতে ত্রিশূল হাতে তুলে নিল বিজেপি

রাজ্য রাজনীতিতে এখন জোর আলোচনা বিজেপির ত্রিশূল নিয়ে। এই ত্রিশূল দিয়েই নাকি হবে তৃণমূল বধ। বিজয়া সম্মিলনীতে বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হল সেই ত্রিশূল।

রাজ্য রাজনীতিতে এখন জোর আলোচনা বিজেপির ত্রিশূল নিয়ে। এই ত্রিশূল দিয়েই নাকি হবে তৃণমূল বধ। বিজয়া সম্মিলনীতে বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হল সেই ত্রিশূল। আর সেই ত্রিশূল হাতেই রাজু ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিনাশের।

অশুভ শক্তিকে দূর করতে বিজেপি ধরেছে ত্রিশূল

অশুভ শক্তিকে দূর করতে বিজেপি ধরেছে ত্রিশূল

রাজু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শাসক দলের নেতারা যেভাবে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে, যেভাবে সমাজবিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তা প্রতিহত করতে হবে। রাজ্যের সেই অশুভ শক্তিকে দূর করতে হবে।

মা দুর্গা যেমন ত্রিশূল দিয়ে অসুব বিনাশ করেছিলেন

মা দুর্গা যেমন ত্রিশূল দিয়ে অসুব বিনাশ করেছিলেন

রাজুর কথায়, রাজ্যের অশুভ শক্তির বিনাশের জন্য মা দুর্গার মতো ত্রিশূল ধরতে হবে। মা দুর্গা যেমন ত্রিশূল দিয়ে অসুব বিনাশ করেছিলেন, তেমনই আমাদের রাজ্যের অশুভ শক্তির নাশ ঘটাতে হবে। সেদিন আসন্ন। তিনি বিজেপি নেতা-কর্মীদের তৈরি হতে বলেন।

রাজ্যের মানুষকে অশান্তি ছড়াতে উসকাচ্ছেন রাজু

রাজ্যের মানুষকে অশান্তি ছড়াতে উসকাচ্ছেন রাজু

রাজুর এই কথা নিয়েই রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে। রাজু তাঁর বিবৃতিতে রাজ্যের মানুষকে অশান্তি ছড়াতে উসকাচ্ছেন বলে অভিমত রাজনৈতিক মহলের একাংশের। রাজু বরানগরে প্রগতি সংঘের মাঠে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্বের সামনেই উসকানিমূলক কথা বলেন।

তৃণমূলকে সরানো বিজেপির কাজ নয়!

তৃণমূলকে সরানো বিজেপির কাজ নয়!

বিজেপির সংবর্ধনায় এই ত্রিশূল দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি জানান, এটা বিজেপির একটা অসভ্যতা। ওদের মতো অসভ্য ও বর্বর দলের পক্ষেই এটা মানায়। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাই তৃণমূলকে সরানো বিজেপির কাজ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+