বিজেপিতে শোভনকে সক্রিয় করতে আসরে কেন্দ্রীয় নেতারা, তৃণমূল কংগ্রেসের ঘুম কাড়তে তলব

বিজেপিতে শোভনকে সক্রিয় করতে আসরে কেন্দ্রীয় নেতারা, তৃণমূলের ঘুম কাড়তে তলব

যত দিন যাচ্ছে, ততই এগিয়ে আসছে কলকাতা পুরসভার ভোট। তাই এবার শোভন চট্টোপাধ্যায়ের মান ভাঙাতে আসরে নামছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। পুরভোটের আগেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন দিল্লি নেতারা। আসন্ন পুরভোটে তারা শোভনের পাশাপাশি সব্যসাচীকেও কাজে লাগাতে চাইছে। তাই রাজ্য নেতাদের উপর ভরসা না রেখে আসরে কেন্দ্রীয় নেতারা।

বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেন শোভন

বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেন শোভন

কলকাতা পুরভোটের পরিকল্পনা করেই শোভন চট্টোপাধ্যায়কে দলে নিয়েছিল বিজেপি। ঘটা করে দিল্লিতে নিয়ে গিয়ে তাঁকে যোগ দেওয়ানো হয়েছিল গেরুয়া শিবিরে। মুকুলের হাত ধরে যোগদানের পর বাংলায় ফিরতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিয়েছিলেন সংবর্ধনা। কিন্তু তারপর থেকেই বিজেপির প্রতি গোঁসা ভরে মুখ ফিরিয়ে নেন শোভন।

তৃণমূলে ফেরা আটকে যেতে সক্রিয় বিজেপি

তৃণমূলে ফেরা আটকে যেতে সক্রিয় বিজেপি

শোভন বিজেপিতে যোগ দেওয়ার পর পাঁচ মাস কেটে গিয়েছে। এখনও বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি শোভনকে। এমনকী অমিতের সভাতেও গরহাজির ছিলেন শোভন। উল্টে শোভনকে রাজ্য সরকারি অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছিল দিদি ভাইফোঁটা করার পর। কিন্তু কোনও এক অজানা কারণে তৃণমূলে ফেরা আটকে যায় শোভনের।

শোভনকে সামনের সারিতে আনতে তৎপরতা

শোভনকে সামনের সারিতে আনতে তৎপরতা

এখন কলকাতা পুরসভা ভোটের প্রাক্কালে বিজেপি ফের সক্রিয় হচ্ছে শোভনকে সামনের সারিতে আনতে। সেই লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা এবার শোভনের মান ভাঙাতে আসরে নামছেন। যেহেতেু বিজেপির সঙ্গে এখনও সম্পর্ক ছিন্ন করেননি শোভন, বিজেপির কেন্দ্রীয় নেতারা তাই আর দেরি করতে চাইছেন না তাঁকে ফেরানোর জন্য।

সামেন পুরভোট, দিল্লিতে তলব শোভনকে

সামেন পুরভোট, দিল্লিতে তলব শোভনকে

সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু তিনি যেতে পারেননি দিল্লিতে। ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি বলে জানান। তাঁকে ফের ডাকা হয়েছে দিল্লিতে। বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় জানান, তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে পুরভোটে, তাই বিজেপি আগ্রহী তাঁকে সক্রিয় ভূমিকায় পেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+