বিজেপির শক্তি বাড়াবে তৃণমূলই! দিলীপ-মুকুলরা ওঁত পেতে আছেন ২০২১-এর আগে

২০২১-এর নির্বাচনের আগে তৃণমূলে শুরু হয়েছে শুদ্ধিকরণের প্রক্রিয়া। সেই কারণেই মুকুল রায়, দিলীপ ঘোষরা ওঁত পেতে বসে আছেন।

২০২১-এর নির্বাচনের আগে তৃণমূলে শুরু হয়েছে শুদ্ধিকরণের প্রক্রিয়া। সেই কারণেই মুকুল রায়, দিলীপ ঘোষরা ওঁত পেতে বসে আছেন। তৃণমূল থেকে বাদ পড়লেই জালে পুরবেন তাঁরা। তৃণমূলের বিদ্রোহী নেতাদের বঁড়শিতে গেঁথে তুলে নিয়ে যাবেন পদ্মশিবিরে। ২০২১-এর নির্বাচনের আগে এভাবেই শক্তি বাড়াতে চাইছে বিজেপি।

স্বচ্ছ মুখ আনছে তৃণমূল, পেয়াবারো বিজেপির

স্বচ্ছ মুখ আনছে তৃণমূল, পেয়াবারো বিজেপির

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিজেপি দলের সংগঠন মজবুত করার চেষ্টা চালাবে একেবারে ২০১৯ এর ঢঙে। প্রশান্ত কিশোরের নির্দেশে দুর্নীতি দমনের চেষ্টায় তৃণমূলে রদবদল শুরু হওয়ায় তাই বেজায় খুশি বিজেপি। দুর্নীতিতে জড়িতে নেতাদের বদলে স্বচ্ছ মুখ আনার প্রক্রিয়া শুরু হতেই ক্ষোভ বাড়ছে তৃণমূলে। তাতেই পোয়াবারো বিজেপির।

তৃণমূলে ক্ষুব্ধ নেতারা ঝুঁকবেন বিজেপিতে!

তৃণমূলে ক্ষুব্ধ নেতারা ঝুঁকবেন বিজেপিতে!

বিজেপি মনে করছে ২০২১-এর আগে স্বচ্ছতার প্রতীক হতে গিয়ে তৃণমূল এক সঙ্কটে পড়বে। বিজেপি ঠিক এটাই চাইছিল। তৃণমূলে রদবদলে ক্ষুব্ধ হবেন নেতারা। তাঁরা বিজেপির দিকে ঝুঁকবেন। আর চটজলদি তাঁদের বঁড়শিতে গাঁথবেন বিজেপি নেতারা। ঠিক যেভাবে ২০১৯-এ তৃণমূল বধ হয়েছিল, ২০২১-এও একইভাবে তৃণমূলকে ধরাশায়ী করে ছাড়বে বিজেপি।

তৃণমূলে শুদ্ধিকরণ শুরু, বিজেপিতে উৎফুল্ল

তৃণমূলে শুদ্ধিকরণ শুরু, বিজেপিতে উৎফুল্ল

২০২১-এর আগে তৃণমূল স্বচ্ছ নেতাদের সামনের সারিতে আনতে চলেছে। পিকের কথা শুনেই দুর্নীতিতে নাম জড়ানো নেতাদের ব্যাকফুটে পাঠানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এখন এই প্রবণতা শুরু হয়েছে। তৃণমূলের শুরু হয়েছে বিরাট শুদ্ধিকরণ প্রক্রিয়া। স্বচ্ছ মুখদের সামনে রেখেই ২০২১-এর লড়াই করতে চাইছে তৃণমূল।

২০২১-এর আগে বিপদ বাড়ছে তৃণমূলের!

২০২১-এর আগে বিপদ বাড়ছে তৃণমূলের!

এর ফলে স্বচ্ছতা ফেরাতে চাওয়ায় বিপরীত প্রতিক্রিয়াও পড়ছে তৃণমূলে। তৃণমূলের অন্দরেই বাসা বাঁধছে ক্ষোভ। পদ হারানো নেতারা সরব হচ্ছেন। দলের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। তাঁরা একজোট হয়ে বড়সড় পদক্ষেপ নিতে পারেন বলেই মনে করছে বিজেপি। আর তাঁরা যদি দল ছাড়েন ২০২১-এর আগে নতুন করে বিপদে পড়তে পারে তৃণমূল কংগ্রেস।

সামনে থেকে পিছনে গেলে প্রভাব তো পড়বেই

সামনে থেকে পিছনে গেলে প্রভাব তো পড়বেই

আই-প্যাকের সমীক্ষার রিপোর্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হাতে আসার পরই জেলাজুড়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলস্বরূপ এতদিন যাঁরা ব্যাকফুটে ছিলেন, তাঁরা সামনেই সারিতে চলে আসছেন। আর বাদ পড়া নেতারা গোঁট পাকাচ্ছেন। যার প্রভাব পড়তে বাধ্য ২০২১-এর নির্বাচনের আগে

তৃণমূলকে ফ্যাসাদে ফেলতে ছক বিজেপির

তৃণমূলকে ফ্যাসাদে ফেলতে ছক বিজেপির

যেহেতু বিজেপি দুর্নীতিকে হাতিয়ার করতে চাইছে, তৃণমূল রদলবদল করে স্বচ্ছ ভাবমূ্র্তির নেতাদের দায়িত্বে আনছে। কিন্তু তা করতে গিয়ে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে তা কি এই স্বল্প সময়ে মেটানো সম্ভব! পরিস্থিতি যা ঠক বাছতে গিয়ে গাঁ উজাড় না হয়ে যায়। শেষে বাদ পড়া নেতারাই না বিজেপিতে গিয়ে তৃণমূলকে ফ্যাসাদে ফেলে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+