রাজ্যের নানা জায়গায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে অনেকে আহত হওয়ার অভিযোগ
রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অনেকে।
রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অনেকে। কলকাতা লাগোয়া নিমতা ছাড়াও সংঘর্ষের ঘটনা ঘটে শান্তিনিকেতন এলাকায়। হাওড়া জেলার বাগনান এলাকায় একটি হোটেলে ভাঙচুর করা হয়।

অভিযোগ এই হোটেলের মালিক বিজেপির সমর্থক। তাই তার হোটেলে ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের দাবি এই ঘটনার সাথে তারা কেউ জড়িত না। অন্য কোন কারণে সেই হোটেলে ভাঙচুর হয়েছে আর বিজেপি এটা নিয়ে রাজনীতি শুরু করেছে।
দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে নিমতার পাটনা ঠাকুরতলা এলাকায়। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। বিজেপি অভিযোগ করে যে সেখানে একটি স্টল দিয়েছিল বিজেপি। সেখানে গিয়ে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের লোকজন। স্টল ভাঙচুর করা হয়। তাদের সমর্থকদের বাড়িতেও হামলা চালায় তৃণমূল কংগ্রেসের লোকজন। জগন্নাথ দে সহ পাঁচজন আহত হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।
এদিকে বিজেপি কর্মীরা নিমতা থানাতে বিক্ষোভ দেখায়। সেই সময়ে পুলিশের ওপর চড়াও হয় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। শান্তিনিকেতন এলাকায় সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত চার জন। দুই দল একে অপরের দিকে অভিযোগ করেছে।












Click it and Unblock the Notifications