অর্জুন গড়ে দলবদল চলছেই! আরও এক পঞ্চায়েত হাতছাড়া তৃণমূল কংগ্রেসের
অর্জুন সিং-এর গড়ে ফের ধাক্কা খেল তৃণমূল। আরও এক পঞ্চায়েত হাতছাড়া হল ঘাসফুলের। ব্যারাকপুর একনম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নৈহাটির মামুদপুরপঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি।
অর্জুন সিং-এর গড়ে ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। আরও এক পঞ্চায়েত হাতছাড়া হল ঘাসফুলের। ব্যারাকপুর একনম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নৈহাটির মামুদপুর পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। পঞ্চায়েতের ১১ জন সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পঞ্চায়েতের দখল পেল বিজেপি।

ওই পঞ্চায়েতের আসন সংখ্যা ২৪। জানা গিয়েছে লোকসভা ভোটের পরেই ৩ সদস্য পদত্যাগ করেছিলেন। ২১ সদস্যের মধ্যে ১১ জন বিজেপিতে যোগ দেওয়া ওই পঞ্চায়েতে তৃণমূল সংখ্যালঘু হয়ে পড়ে।
সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের তরফে অবশ্য বিজেপির পঞ্চায়েত দখলের কথা অস্বীকার করা হয়েছে। পঞ্চায়েত প্রধানের দাবি, সবাই তৃণমূলেই আছেন এবং বোর্ড মিটিং-এ অংশ নিয়েছেন।












Click it and Unblock the Notifications