রাজ্যে মাথাচাড়া দিচ্ছে আদিবাসীদের ধর্মান্তকরণ, মমতার অভিযোগে কিসের ইঙ্গিত

রাজ্যে মাথাচাড়া দিচ্ছে আদিবাসীদের ধর্মান্তকরণ, মমতার অভিযোগে কিসের ইঙ্গিত

রাজ্যের আদিবাসীদের ধর্মান্তকরণের েচষ্টা চালাচ্ছে বিজেপি। এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ এবং আলিপুরদুয়ারে গণবিবাহের নাম করে আদিবাসী যুবক যুবতীদের ধর্মান্তকরণ করানোর চেষ্টা চালিয়েছিল বিশ্বহিন্দু পরিষদ এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর

আদিবাসীদের ধর্মান্তকরণের চেষ্টা

আদিবাসীদের ধর্মান্তকরণের চেষ্টা

দিল্লিতে ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি। এবার রাজ্যে সেই হিন্দুত্ববাদের রাজনীতি শুরু করেছে বিজেপি। মালদহে গণবিবাগের নাম করে আদিবাসী যুবত যুবতীদের হিন্দু ধর্মমতে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিশ্বহিন্দু পরিষদের বিরুদ্ধে। ঝাড়খণ্ড দিশম পার্টি প্রতিবাদে পথ অবরোধ করে। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং আদিবাসী মতেই যুবক-যুবতীদের বিয়ের ব্যবস্থা করা হয়।

মুখ্যমন্ত্রীর অভিযোগ

মুখ্যমন্ত্রীর অভিযোগ

দুর্গাপুরে প্রশাসনিক সভা করতে গিয়ে বিশ্বহিন্দু পরিষদের ধর্মান্তকরণের এই অভিষন্ধি সম্পর্কে দল এবং প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কিছুতেই ধর্মান্তকরণ হতে েদব না। পুলিসকে জানালে কমিউনিটি ডেভলপমেন্টের মাধ্যমে আদিবাসী যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা করে দেবে। এছাড়া রূপশ্রীর টাকার ব্যবস্থা করে দেওয়ার কথাও বলেেছন তিনি।

গ্যাসের দাম বৃদ্ধি

গ্যাসের দাম বৃদ্ধি

দুর্গাপুরে প্রশাসনিক সভা থেকে গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন সাধারণ মানুষের কথা না ভেবেই গ্যাসের দাম বাড়িয়ে চলেছে সরকার। সেকথা না ভেবে আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে সরব হয়েছে তারা। সাত মাসে গ্যাসের দাম ৩০০ টাকা বেড়েছে বলে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+