বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার বনগাঁয়, উত্তেজনার নেপথ্যে কোন ঘটনা
বিজেপি-তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বনগাঁয়। সেখানের সাতভাই কালীতলা এলাকায় পৌষমেলা চলাকালীন এক জলসত্রকে ঘিরে শুরু হয় বিবাদ।
বিজেপি-তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বনগাঁয়। সেখানের সাতভাই কালীতলা এলাকায় পৌষমেলা চলাকালীন এক জলসত্রকে ঘিরে শুরু হয় বিবাদ। জলসত্র ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত এক মিছিলকে ঘিরে বুধবার বিজেপি-তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।

এরপর ভাঙচুরের প্রতিবাগে বের হয় মিছিল। সেই মিছিল ঘিরেই বিজেপি তৃণমূল সংঘর্ষ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি করে। ঘটনার কথা জনতে পেরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৃণমূলের দাবি, বিজেপির আক্রমেণ তাঁদের সভাপতি সুভাষ শীলকে কটূক্তি ও মারধর করেছে বিজেপির কর্মীরা। অন্যদিকে , বিজেপির অভিযোগ, তাঁদের গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য ঊর্মিলা তরফদারকে মারধর করা হয়। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications