বাংলায় কেন প্রতিনিধিদল পাঠাচ্ছে বিজেপি? কর্মীদের পাশে দাঁড়াতে কোচবিহারে শুভেন্দু
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের পর জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে এসেছে। বিজেপির অভিযোগে, পুলিশ ও প্রশাসনিক মদতেই তৃণমূলের দুষ্কৃতীরা নৈরাজ্য চালাচ্ছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ গিয়েছেন কোচবিহারে। এরই মধ্যে রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

বিজেপির প্রতিনিধিদলে আহ্বায়ক করা হয়েছে বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবকে। এই প্রতিনিধিদলে থাকছেন সাংসদ রবিশংকর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পতিদার। বাংলার নির্বাচন পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখে দলকে রিপোর্ট দেবে এই প্রতিনিধিদল।
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্জুন সিং বলেছেন, ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচন হয়েছে। সেই সঙ্গে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, দুই রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। সব কিছুই হয়েছে শান্তিতে। রাজনৈতিক হিংসার কোনও খবর মেলেনি পশ্চিমবঙ্গ বাদে অন্য কোথা থেকেও।
বিজেপির অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মতোই এবারের লোকসভা নির্বাচনের পরেও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে। নীরব দর্শকের ভূমিকা পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর দলের দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মী ও ভোটারদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে।
এই আবহে কলকাতা হাইকোর্ট পরিস্থিতি পর্যালোচনা করে ২১ জুন অবধি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৮ জুন ফের শুনানি। এই পরিস্থিতিতেই বাংলায় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজেরির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
শুভেন্দু অধিকারীও আজ কোচবিহারে গিয়েছেন আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে। তিনি বলেন, পুলিশ, প্রশাসন ও আইপ্যাক মিলে অনেক জায়গায় নির্বাচনে কারচুপি করেছে। কোচবিহারে ১৮ রাউন্ড অবধি এগিয়ে থাকা বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়েছেন জেলাশাসক। তাঁর সময় চেয়েছি আমরা। যদিও তিনি দেখা করবেন না।
কোচবিহারে দুই শতাধিক বিজেপি কর্মী দলীয় দফতরে রয়েছেন। পঞ্চায়েত দখল করা হচ্ছে। পরবর্তী নির্বাচনের আগে যাতে বিজেপির শক্তি না থাকে সেই কারণে হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। তিনি বলেন, এই সময় দলের কর্মীদের পাশে দাঁড়ানো সবার আগে জরুরি। অন্ধ্রপ্রদেশের দু-একটি ঘটনা বাদ দিলে কোথাও এ রাজ্যের মতো পরিস্থিতি নেই।
শুভেন্দু আরও জানান, রাজভবনের সামনে যেখানে তৃণমূল কংগ্রেস ধর্না চালিয়েছিল সেখানে পাঁচ দিন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত, ক্ষতিগ্রস্তদের নিয়ে ধর্না দিতে কলকাতা পুলিশ কমিশনারের অনুমতি চেয়েছি। এখনও সেই অনুমতি মেলেনি।
মঙ্গলবার ফের রিমাইন্ডার দেব। তৃণমূলকে অনুমতি দেওয়া হলে আমাদের কেন দেবে না? রাজভবন সময় দিলে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত ১০০ জনকে নিয়ে কাল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications