মুকুলকে পিএসির চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে অনড় বিজেপি, বিধানসভার সব পদ ছাড়ার সিদ্ধান্ত
মুকুল রায়কে (mukul roy) পিএসির (pac) চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবিতে অনড় বিজেপি (bjp)। ২৪ ঘন্টার মধ্যেই তারা এব্যাপারে পরিষদীয় দলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে চলেছে। তা হতে চলেছে শুক্রবার শুভেন্দু অধিকার
মুকুল রায়কে (mukul roy) পিএসির (pac) চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবিতে অনড় বিজেপি (bjp)। ২৪ ঘন্টার মধ্যেই তারা এব্যাপারে পরিষদীয় দলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে চলেছে। তা হতে চলেছে শুক্রবার শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) ঘোষণা মতোই। এদিন মঙ্গলবার বিষয়টি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে যাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিষদীয় দলের কয়েকজন বিধায়ক।

টানাপোড়েন শুরু স্ট্যান্ডিং কমিটি ও হাউস কমিটি নিয়ে
বিধানসভা তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে স্ট্যান্ডিং কমিটি ও হাউস কমিটি নিয়ে টানাপোড়েন ছিল। বিরোধী বিজেপির তরফে ১৫ টি কমিটির চেয়ারম্যানের পদ দাবি করা হয়েছিল। কিন্তু শাসক তৃণমূল কোনওভাবেই ১০টির বেশি পদ ছাড়তে রাজি ছিল না। অন্যদিকে অনড় ছিল বিরোধী বিজেপিও।

পিএসির চেয়ারম্যানের পদ নিয়ে বিতর্ক
পিএসির চেয়ারম্যানের পদ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। বিজেপির তরফ থেকে এই কমিটির জন্য ছয় বিধায়কের নাম পাঠানো হয়েছিল। সেখানে স্বাভাবিকভাবেই দলত্যাগী মুকুল রায়ের নাম ছিল না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছিলেন, বিজেপি বিধায়ক মুকুল রায়কে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। কার্যত সেই মতোই গত শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে মুকুল রায়ের নাম ঘোষণা করেন। সঙ্গে সঙ্গেই বিজেপির বিধায়করা প্রতিবাদ স্বরূপ বিধানসভা থেকে ওয়াকআউট করেন।

বিরোধী দলনেতার ঘোষণা মতোই কাজ
শুক্রবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, পিএসির চেয়ারম্যান পদে মুকুল রায় থাকলে বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানের পদে থাকা বিজেপি বিধায়করা পদত্যাগ করবেন। উল্লেখ্য বিজেপি বিধায়কদের মধ্যে মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, নিখিল দে, অশোক কীর্তনীয়া বিভিন্ন পদে রয়েছেন। তাঁরা সকলেই তাঁদের পদে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিরোধী দলনেতা বিধানসভা এলে পদত্যাগপত্রের বয়ান চূড়া করা হবে বলে খবর।

রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী
শুক্রবারই বিরোধী দলনেতার তরফে রাজভবনে সময় চাওয়া হয়েছিল। সেই সময় দেওয়াও হয়। ঠিক হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরও পাঁচ বিধায়ক রাজ্যপালের আছে অভিযোগ জানাতে যাবেন। পাশাপাশি বিধানসভার কমিটিরগুলি থেকে দেওয়া পদত্যাগপত্রও রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি পরিষদীর রাজনীতিতে বিরোধীদলের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হবে।












Click it and Unblock the Notifications